অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়ার প্রতিযোগিতা

ভবিষ্যতে চাঁদে স্থায়ী ঘাঁটি ও দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযান পরিচালনায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। চাঁদের দীর্ঘ রাতেও কার্যক্রম সচল রাখাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

ভবিষ্যতের মহাকাশ অভিযান ও চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণকে কেন্দ্র করে নতুন প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। চাঁদের দীর্ঘ সময়ের অন্ধকারে সৌরবিদ্যুতের ওপর নির্ভরতা কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সেখানে পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনা করছে দেশগুলো।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টে নাসা তাদের ঠিকাদারদের চাঁদের জন্য পারমাণবিক চুল্লি তৈরির নির্দেশ দিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, মহাকাশযাত্রা শেষে চাঁদের দক্ষিণ মেরুতে স্থাপন করা হবে চুল্লিটি এবং কোনো রক্ষণাবেক্ষণ ছাড়াই এটি কাজ করবে।

নাসার লক্ষ্য, ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে ‘লুনার রিঅ্যাক্টর ১’ উৎক্ষেপণ করা। এই চুল্লি থেকে পাঁচ বছর ধরে ২০ কিলোওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে বলে পরিকল্পনা করা হয়েছে।

এদিকে চীন ও রাশিয়াও একই ধরনের উদ্যোগে এগোচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, ২০৩৬ সালের মধ্যে দুই দেশ যৌথভাবে ‘সেলিনা’ নামের একটি পারমাণবিক চুল্লি তৈরি করবে। এটি ১০ বছর ধরে ১০ কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারবে বলে পরিকল্পনায় রয়েছে।

চাঁদে পৃথিবীর হিসাবে রাত দুই সপ্তাহেরও বেশি সময় স্থায়ী হয়। ফলে সেখানে বড় ধরনের স্থাপনা বা ঘাঁটি পরিচালনায় শুধু সৌরবিদ্যুতের ওপর নির্ভর করা কঠিন। এ কারণেই দীর্ঘমেয়াদি কার্যক্রমের জন্য পারমাণবিক বিদ্যুৎকে সম্ভাব্য সমাধান হিসেবে দেখা হচ্ছে।

তবে চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপন নিয়ে নিরাপত্তা উদ্বেগও রয়েছে। রকেট উৎক্ষেপণ ব্যর্থ হলে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে। পৃথিবীতে পারমাণবিক চুল্লির চারপাশে যে ধরনের সুরক্ষাব্যবস্থা রাখা হয়, চাঁদের পরিবেশে তা বাস্তবায়ন করা তুলনামূলক কঠিন।

বিকিরণের ঝুঁকি কমাতে তাই যাত্রাপথে চুল্লিগুলো সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থায় রাখার পরিকল্পনা করা হচ্ছে। চাঁদে পৌঁছানোর পর সেগুলো কার্যকর করার কথা রয়েছে।

১৯৬৭ সালের ‘আউটার স্পেস ট্রিটি’ বা মহাকাশ চুক্তি অনুযায়ী কোনো দেশই চাঁদের ওপর মালিকানা দাবি করতে পারে না। তবে নাসার আশঙ্কা, চীন ও রাশিয়া নিজেদের স্থাপনার নিরাপত্তার কারণ দেখিয়ে চাঁদের নির্দিষ্ট কিছু এলাকায় অন্য দেশগুলোর প্রবেশ সীমিত করার উদ্যোগ নিতে পারে।

তবে দেশগুলোর এসব পারমাণবিক প্রকল্প এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। কারিগরি ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ মোকাবিলা করতে গিয়ে ভবিষ্যতে প্রকল্পগুলোর নির্ধারিত সময়সীমায় পরিবর্তন আসতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর

1

ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার

2

৩ জেলায় মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ

3

জাতিসংঘে ভাষণ দিয়ে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহম

4

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান

5

নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে

6

বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ দিতেই দায়মুক্তি আইন করেছিল আওয়াম

7

সাংবাদিক মতিউর রহমান শিকদারের ছেলের কবর জিয়ারত করলেন এমপি অপ

8

মোংলা বন্দর ও বেজা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে খুলনা-বাগেরহাট

9

শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্

10

ঢাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতা শুরু

11

বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন দুই প্রধ

12

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজা

13

রেলওয়ের আয় বাড়াতে মালবাহী ক্যারেজ বৃদ্ধির সুপারিশ স্থায়ী কমি

14

পীরগঞ্জে মাচায় তরমুজ চাষে মাঠ দিবস

15

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

16

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

17

ঢাকার ২০ জোনে বিশেষ কমিটি, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতায় জ

18

ইসরাইলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে নিহত ১১

19

চাঁদের আলোয় গোসল করছে পৃথিবী!

20