অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভূতের গুজবে পাঞ্জাবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ২

ভারতের পাঞ্জাবের পাতিয়ালায় চিতকারা বিশ্ববিদ্যালয়ে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৫ ও ২৬ সেপ্টেম্বরের মধ্যবর্তী রাতে ক্যাম্পাসে ব্যাপক বিক্ষোভের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়।

ভারতের পাঞ্জাবের পাতিয়ালায় চিতকারা বিশ্ববিদ্যালয়ে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৫ ও ২৬ সেপ্টেম্বরের মধ্যবর্তী রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক বিক্ষোভের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন নাঙ্গালের বাসিন্দা হিমাংশু এবং আম্বালার বাসিন্দা আরিয়ান। পুলিশ বলছে, তারা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপে বিভ্রান্তিকর বার্তা ছড়িয়ে শিক্ষার্থীদের উসকানি দিয়েছিলেন বলে তদন্তে উঠে এসেছে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ভূত’ থাকার দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর গভীর রাতে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন শত শত শিক্ষার্থী। এতে ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনার পর একটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট, বার্তা এবং শিক্ষার্থী ও অন্যদের অনলাইন কার্যক্রম খতিয়ে দেখা হয়।

বানুরের ডিএসপি সুখদেব সিং জানান, এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া এফআইআরে আরও ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

তদন্তকারীরা বলছেন, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে শিক্ষার্থীদের উসকানি দেওয়ার পাশাপাশি সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা এবং সরকারি কর্মীদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণী অভিনেত্রীর বাসায় বোমা হামলার হুমকি!

1

যুক্তরাজ্যের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

2

মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরো

3

বাংলাদেশের পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

4

সৌর বিদ্যুৎ যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর অব্যাহতি

5

জাতিসংঘে ভাষণ দিতে কাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক

6

দেশের ২৫টি সরকারি জলমহাল ছয় বছরের জন্য ইজারার সিদ্ধান্ত

7

উত্তরবঙ্গে কৃষি হাবে ৩ হাজার কোটি টাকা

8

রিয়াদে হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার নিন্দা

9

অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়াতে হবে করদাতার সংখ্যা: জনপ্রশাসন

10

দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সব প্রস্তুতি নিয়েছে সরকার: ভূম

11

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, দ্বিতীয় কাফকো স্থাপনে

12

এআইতে সংবাদ ব্যবহারে গুগলের ওপর নতুন নিয়ন্ত্রণ

13

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তার

14

কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করতে কাজ করছে সরকার

15

নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্প

16

বরিশালের ছয় রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

17

ভুয়া তথ্য প্রচারে ক্ষুব্ধ মিমি, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

18

গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

19

খেলাধুলার সঙ্গে লেখাপড়া ও সংস্কৃতিতেও এগিয়ে যেতে হবে: প্রধান

20