অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

মানবসেবায় লায়ন্সের ভূমিকা প্রশংসনীয়: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বিশ্বের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বাংলাদেশেও সংগঠনটি সুশৃঙ্খলভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে।

শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশের ৩৯তম বার্ষিক কনভেনশন-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে লায়ন্স সদস্যদের নিরলস সেবামূলক কার্যক্রম সত্যিই প্রশংসার দাবিদার। সরকারের পাশাপাশি এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন দেশের সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ বাংলাদেশের কাউন্সিল চেয়ারপারসন লায়ন মো. আশরাফ হোসেন খান হীরা। স্বাগত বক্তব্য দেন কনভেনশন চেয়ারপারসন লায়ন সাবিনা সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন্স ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালক লায়ন নাজমুল হক। এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন লায়ন্স নেতা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

স্পিকার আরও বলেন, দেশ গঠনে লায়ন্স সদস্যদের অবদান মানবকল্যাণের নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাদের পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতা সমাজের জন্য অনুকরণীয় উদাহরণ।

বর্তমানে বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে প্রায় ১৪ লাখ সদস্য নিয়ে লায়ন্স ইন্টারন্যাশনাল কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটি দৃষ্টিশক্তি সংরক্ষণ, ক্ষুধা নিরসন, পরিবেশ সুরক্ষা, ডায়াবেটিস সচেতনতা, শিশু-ক্যান্সার সহায়তা, যুব উন্নয়ন এবং দুর্যোগকালীন মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। ‘উই সার্ভ’ স্লোগানকে ধারণ করে শতাধিক বছর ধরে সংগঠনটি বিশ্বব্যাপী মানবসেবায় অবদান রেখে চলেছে।

অনুষ্ঠানে স্পিকার কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। পরে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি লায়ন্স আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়।

কনভেনশনে বক্তারা লায়ন্স ইন্টারন্যাশনালের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত লায়ন্স নেতৃবৃন্দ, প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক, জেলা গভর্নর, ক্লাব প্রতিনিধি, সদস্য, বিশিষ্ট অতিথি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতির সঙ্গে ইনসাফ হয়নি-অন্তর্বর্তী সরকারের সমালোচনায় জামায়াত

1

মানসম্পন্ন পণ্য পাওয়া নাগরিকের অধিকার: শিল্পমন্ত্রী

2

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূ

3

ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

4

প্রতিরক্ষা ও কূটনীতিতে নতুন অধ্যায়: বাংলাদেশ–তুরস্ক যৌথ কমিট

5

২০ জুলাই প্রকাশ হবে এসএসসি ও সমমানের ফল

6

মানসম্মত ও টেকসই উন্নয়নে দেশ ও জনগণের সেবা করতে এলজিইডির প্

7

ইন্টারনেট সেবার বাইরে দেশের ৪১.৬% মানুষ

8

মধ্যপ্রাচ্য সংকটে বিমান চলাচলে ধাক্কা

9

উত্তরবঙ্গে কৃষি হাবে ৩ হাজার কোটি টাকা

10

পরমাণু বর্জ্য সংরক্ষণে সিঙ্গাপুরের সম্ভাবনা, বলছে গবেষণা

11

বিদ্যুৎখাতে ব্যর্থতার দায় জনগণের ওপর চাপানো যাবে না: ইসলামী

12

আগাম ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

13

চীন-রাশিয়া সম্পর্ক এখন ‘আরও মূল্যবান’: শি জিনপিং

14

শুটিং সেটে অস্বস্তিকর অভিজ্ঞতা, মুখ খুললেন প্রিয়া বাপাট

15

গ্রামীণ অবকাঠামোর টেকসই উন্নয়নে নিরলস কাজ করছে কুমিল্লা এলজি

16

আজ রাতের আকাশে বিরল ‘ব্লু মুন’

17

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের জনসচেতনতামূলক র‌

18

১০ লিটারে মিলত না পুরো তেল, কারচুপিতে ধরা পড়ে জরিমানা গুনল দ

19

প্রাথমিক বিদ্যালয় ভবন তৈরীতে এলজিইডির সাফল্য

20