অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে সরকারের : প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যসহ ইরান অঞ্চলের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে নতুন বিকল্প শ্রমবাজার খুঁজতে সরকারের একটি নির্দিষ্ট কৌশল রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিকল্প শ্রমবাজার সম্প্রসারণে ইউরোপসহ বিভিন্ন অঞ্চলের দেশের সঙ্গে উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিলরাশিয়া। এসব দেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের বাইরে কর্মী নিয়োগকারী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের সফরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বিদেশে থাকা বাংলাদেশ দূতাবাসগুলোকে নতুন শ্রমবাজার খোঁজা এবং পেশাভিত্তিক চাহিদা নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে।

তারেক রহমান বলেন, বিদেশস্থ মিশনের সুপারিশ অনুযায়ী প্রয়োজনে দেশভিত্তিক লবিস্ট বা বিশেষজ্ঞ প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি মালয়েশিয়া-এর শ্রমবাজার পুনরায় চালুর প্রচেষ্টা চলছে এবং থাইল্যান্ড-এর সঙ্গে কর্মী নিয়োগ সংক্রান্ত চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে জাপান-এ বাংলাদেশি কর্মীদের চাহিদা বাড়ায় সেখানে কর্মী পাঠানো বাড়াতে ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ জোরদার করা হয়েছে। বর্তমানে ৫৩টি টিটিসিতে জাপানি ভাষা শিক্ষা দেওয়া হচ্ছে। পাশাপাশি জাপানি, রুশ, আরবি, জার্মান ও ইতালীয় ভাষার প্রশিক্ষক নিয়োগ কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র ও জনকল্যাণে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের

1

হেক্সার স্বপ্নে ব্রাজিল, কাটবে কি ২৪ বছরের অপেক্ষা?

2

চাঁদে বসতি গড়ার পথে নতুন আশার আলো

3

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভারতের সমস্যা আরও বাড়াবে?

4

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি

5

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে- কৃষিমন্ত্রী

6

জনগণের করের টাকা অপচয়ের অধিকার কারও নেই: চরমোনাই পীর

7

বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্কবার্তা

8

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

9

র‍্যাবকে একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন ক

10

বিশ্বকাপ পথে মেসি-রোনালদো দ্বৈরথের সম্ভাবনা

11

পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

12

জিয়াউর রহমান ছিলেন রাষ্ট্র পুনর্গঠনের রূপকার

13

গুমের শিকারদের ন্যায়বিচার ও পুনর্বাসন নিশ্চিতের দাবি রিজভীর

14

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্

15

জীবনমান উন্নয়ন ও টেকসই অগ্রগতিই সরকারের লক্ষ্য: চিফ হুইপ

16

গ্রামীণ অবকাঠামো উন্নয়নের রূপকার কামরুল ইসলাম সিদ্দিকের ১৮তম

17

আগাম ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

18

পুলিসিক ছাড়াই দাপুটে যুক্তরাষ্ট্র, প্রথমার্ধেই অস্ট্রেলিয়াকে

19

পদত্যাগ করলেন মেসিদের কোচ মাচেরানো

20