অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের কল্যাণে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে তাঁর সাফল্য কামনা করেছেন রুশ প্রেসিডেন্ট।

ঢাকার রুশ দূতাবাস জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক অভিনন্দন বার্তায় ভ্লাদিমির পুতিন আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।

অভিনন্দন বার্তায় রুশ প্রেসিডেন্ট মির্জা ফখরুলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। পাশাপাশি বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের কল্যাণে তাঁর ভবিষ্যৎ কর্মকাণ্ড ও প্রচেষ্টার সাফল্য কামনা করেন তিনি।

রুশ প্রেসিডেন্টের এই অভিনন্দন বার্তাকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, জ্বালানি, শিক্ষা ও বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সহযোগিতামূলক সম্পর্ক বিদ্যমান। নতুন রাষ্ট্রপতিকে পুতিনের অভিনন্দন সেই সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার পারস্পরিক আগ্রহের ইঙ্গিত বলেও মনে করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকসই উন্নয়নে বিএসটিআই আরও শক্তিশালী করার ঘোষণা শিল্পমন্ত্রী

1

গুম-খুন ও জুলাই শহীদ-আহত পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দ

2

প্রাথমিক বিদ্যালয় ভবন তৈরীতে এলজিইডির সাফল্য

3

মানসম্মত ও টেকসই উন্নয়নে দেশ ও জনগণের সেবা করতে এলজিইডির প্

4

উত্তরবঙ্গে কৃষি হাবে ৩ হাজার কোটি টাকা

5

আইন পেশায় সফল হতে অর্থ নয়, দক্ষতা অর্জনে মনোযোগ দিন: আইনমন্ত

6

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

7

ঢাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতা শুরু

8

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

9

চীন-রাশিয়া সম্পর্ক এখন ‘আরও মূল্যবান’: শি জিনপিং

10

এডিপিভুক্ত প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নের নির্দেশ জনপ্রশ

11

বিদ্যুৎখাতে ব্যর্থতার দায় জনগণের ওপর চাপানো যাবে না: ইসলামী

12

বাংলাদেশ ও কাতারের যৌথ কমিটির বৈঠক

13

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে

14

দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে - মৎস্য ও প্রাণি

15

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে- কৃষিমন্ত্রী

16

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

17

বর্ণিল আয়োজনে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বৈশাখী মে

18

জাতীয় ঈদগাহে ঈদ-উল-আযহার নামাজ আদায় করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

19

মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্প

20