সামাজিক অবক্ষয় রোধ, দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। কিশোর গ্যাং নিয়ন্ত্রণেও পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।...…
ঢাকা মহানগরীতে চলমান ও গৃহীতব্য মেগা প্রকল্পসমূহের নির্মাণকাজের কারণে উদ্ভূত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল সংস্থা ও অংশীজনদের সমন্বয়ে ১৫ দিন পরপর সমন্বয় সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ...…
বৃত্তি ও উপবৃত্তি প্রদানে শিক্ষার্থীর প্রকৃত আর্থিক প্রয়োজন ও ঝুঁকিপূর্ণ অবস্থাকে অগ্রাধিকার দিয়ে ‘ইকুইটি-বেসড’ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে শিক্ষা থেকে ঝরে পড়া রোধে সরকারি সহায়তা আরও সমন্বিত ও লক্ষ্যভিত্তিক করার কথা বলেছেন তিনি।...…
স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না হলেও দল সমর্থিত প্রার্থী থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান। সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনার ভিত্তিতে নির্বাচনের সময়সূচি পরিবর্তন, পিছিয়ে দেওয়া বা এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।...…
প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে...…