প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 6, 2026 ইং
ফুলবাড়ী আল আকসা মডেল মাদরাসায় মা সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা এবং সন্তানদের শিক্ষাজীবনে মায়েদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে সচেতনতা বাড়াতে দিনাজপুরের ফুলবাড়ী আল আকসা মডেল মাদরাসায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরের ফুলবাড়ীতে আল আকসা মডেল মাদরাসার উদ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার পুরাতন বন্দর নুরপুরে অবস্থিত মাদরাসার হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের সভাপতি মো. আফতার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আল আকসা মডেল মাদরাসার পরিচালক মোহাম্মদ আজগার আলী। এ সময় প্রতিষ্ঠানের সব শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন, সুন্দর চরিত্র গঠন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার এবং সন্তানদের শিক্ষাজীবনে মায়েদের দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা শেষে অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেভেলপমেন্ট টাইমস্