প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 6, 2026 ইং
টিকে থাকতে হলে জামায়াতের জোট ছাড়তে হবে এনসিপিকে: রাশেদ খাঁন

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) রাজনৈতিকভাবে টিকে থাকতে হলে জামায়াতের জোট থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তাঁর মতে, জামায়াত ও এনসিপির আদর্শ তেল ও জলের মতো, যা কখনো একসঙ্গে মেশে না।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতের রাজনৈতিক জোট দীর্ঘস্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেছেন, এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াতের জোট ছাড়তে হবে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরের পাগলাকানাই মোড়ে স্থানীয়দের সঙ্গে কুশলবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, নির্বাচনের আগে নতুন দল হিসেবে সংসদীয় রাজনীতিতে অংশ নেওয়ার লক্ষ্য নিয়ে এনসিপি জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়েছিল। তবে ওই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি দলটির তরুণ নেতৃত্ব। এর ফলে ডা. তাসনিম জারার মতো তরুণ নেতারা এনসিপি ছেড়ে চলে যান।
তিনি আরও বলেন, জামায়াতের সঙ্গে এনসিপির জোটকে তরুণ নেতৃত্ব সমর্থন করেনি। সম্প্রতি সামান্তা শারমিনও এনসিপি থেকে বের হয়ে গেছেন। দলটি যদি জামায়াতের জোট থেকে বেরিয়ে না আসে, তাহলে সামান্তা শারমিনের মতো আরও গুরুত্বপূর্ণ নেতারা ধীরে ধীরে দল ছাড়তে পারেন।
জামায়াতের সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, দলটি মুখে ইসলামের কথা বললেও তাদের নেতারা একের পর এক নারীসংক্রান্ত বিতর্কে জড়াচ্ছেন। সাতক্ষীরার গাজী নজরুলের ঘটনা এখনো আলোচনায় রয়েছে।
তিনি দাবি করেন, কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার একটি অডিও রেকর্ড গতকাল থেকে তাঁর কাছে এসেছে। সেটি যাচাই করে তিনি সত্যতা পেয়েছেন বলেও দাবি করেন।
রাশেদ খাঁনের ভাষ্য, জামায়াতের হাতে দেশের নারীরা নিরাপদ নন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেভেলপমেন্ট টাইমস্