অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার

আওয়ামী লীগকে দুর্নীতি ও সন্ত্রাসের সঙ্গে জড়িত দল হিসেবে আখ্যায়িত করে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, বাংলাদেশের জনগণ দলটিকে আর রাজনীতি করতে দেবে না। একই অনুষ্ঠানে তিনি তজুমদ্দিনের উন্নয়নে পৌরসভা প্রতিষ্ঠা ও মেঘনার পাড়ে পার্ক নির্মাণের আশ্বাস দেন।


আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থেকে দেশের সম্পদ লুটপাট করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। তিনি দাবি করেন, দলটির সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীদের বিরুদ্ধে লুটপাটের মাধ্যমে বিদেশে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে। ফ্যাসিস্ট সরকারের একজন সাবেক প্রতিমন্ত্রীর বিদেশে দুই শতাধিক বাড়ি থাকার তথ্যও পাওয়া গেছে বলে উল্লেখ করেন তিনি।

বুধবার ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার। ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।

বক্তব্যে হাফিজ উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) একটি দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দল। বাংলাদেশের জনগণ দলটিকে আর কখনো রাজনীতি করতে দেবে না বলে তিনি মন্তব্য করেন।

নিজ নির্বাচনী এলাকার অতীত পরিস্থিতি তুলে ধরে স্পিকার বলেন, ২০০১ সালের নির্বাচনে এ আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তোফায়েল আহমেদ। তিনি পরাজিত হওয়ার পর শেখ হাসিনা ঢাকা থেকে একজন সন্ত্রাসীকে এনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করান বলে অভিযোগ করেন তিনি।

স্পিকার আরও অভিযোগ করেন, ওই ব্যক্তি দুর্নীতির মাধ্যমে লালমোহনে ৫০০ বিঘা জমি এবং ঢাকায় একাধিক বাড়ির মালিক হয়েছিলেন। তবে ৫ আগস্টের পর এসব সম্পদ রেখে তিনি সপরিবারে পালিয়ে যান বলে জানান হাফিজ উদ্দিন আহমদ।

নির্বাচনী এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে স্পিকার বলেন, তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তর করা হবে। পাশাপাশি স্থানীয় মানুষের বিনোদনের জন্য মেঘনা নদীর পাড়ে একটি পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখার পক্ষ থেকেও স্পিকারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ ওমর আসাদ রিন্টু। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন। এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে স্পিকার তজুমদ্দিন উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারিয়ে যাওয়ার পথে বাংলার লোকজ সংস্কৃতি

1

উত্তরবঙ্গে কৃষি হাবে ৩ হাজার কোটি টাকা

2

সংবাদ প্রকাশের পর পীরগঞ্জের অভয়াশ্রম পরিদর্শন, মা মাছ রক্ষায়

3

জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার এলজিআরডি মন্ত্রীর

4

অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে: আই

5

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা, ৪ মাসে ইটিসি ও অস্থ

6

জাতিসংঘে অংশ নেওয়া প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

7

দেশের আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

8

টাইব্রেকারে সেশেলসকে হারিয়ে বাংলাদেশের কিশোরদের জয়

9

জিয়াউর রহমান ছিলেন রাষ্ট্র পুনর্গঠনের রূপকার

10

সিলেটের পর্যটন ও চা শিল্পে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

11

সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশ

12

মুক্তিযুদ্ধ ও জুলাই চেতনা নিয়ে রাজনৈতিক ব্যবসা করতে চায় না ব

13

প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা: হ

14

শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রা

15

৩০ বছরেও জলবায়ু পদক্ষেপে অগ্রগতি নেই: স্থানীয় সরকারমন্ত্রী

16

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে উচ্ছ্বসিত নগরবাসী: ভূমিমন্ত্

17

ইসরাইলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে নিহত ১১

18

জাতিসংঘে ভাষণ দিতে কাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক

19

বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ

20