অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, সম্মাননা পেলেন সফল যুব উদ্যোক্তারা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, ঋণের চেক বিতরণ এবং সফল যুব উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়।


‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে র‌্যালি বের করা হয়। অনুষ্ঠানে ঋণের চেক বিতরণ এবং সফল যুব উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।

এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা সিদ্দিকা, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা।

এ ছাড়া পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান, কোষারাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা আলম এবং সেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সফল যুব উদ্যোক্তা, যুব সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশিমপুর কারাগারে পণ্য তৈরি করে মাসে ৫-৭ হাজার টাকা আয় করছেন

1

সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগের গুরুত্ব তুলে ধরলেন প

2

ঢাকার ৫৫ খালের পাড়ে হবে রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়ে

3

তৃণমূল পর্যায়ে ক্যানসার চিকিৎসায় আরও ৫টি ইনমাস স্থাপন করছে স

4

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে তদবির-স্বজনপ্রীতির সুযোগ নেই

5

পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী

6

এলএনজি সরবরাহ বাড়াতে নতুন পরিকল্পনা বাংলাদেশের

7

বিরোধী দলকে সঙ্গে নিয়েই সংবিধান সংশোধন চায় সরকার

8

পুলিশের জন্য ৬ হাজার ৬০৮ কোটি টাকায় ৫,৮৩০টি যানবাহন কেনার প্

9

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

10

বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক

11

দক্ষিণী অভিনেত্রীর বাসায় বোমা হামলার হুমকি!

12

একনেক সভায় ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

13

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

14

চট্টগ্রাম-ঢাকা রুটে ইলেকট্রিক ট্রেনের ডিজাইন শেষ

15

জাতীয় প্রতিযোগিতায় সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহ্দ

16

দেশকে ভালোবেসে একসঙ্গে গড়ে তুলতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

17

ঢাকা ওয়াসার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনে

18

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষে বিএনপির সাংগঠনিক সভায় যোগ

19

সৌদিতে হামলায় আহত প্রবাসীদের নিয়মিত খোঁজ নিচ্ছে সরকার

20