অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

খামেনির দাফনসূচি ঘোষণা করল ইরান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ও রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানের সময়সূচি প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী জুলাই মাসজুড়ে খামেনিকে ঘিরে একাধিক শোক ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ঘোষিত সূচি অনুযায়ী, ১৩ ও ১৪ জুলাই রাজধানী তেহরানে আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ১৫ জুলাই তেহরানে এবং ১৬ জুলাই পবিত্র শহর কোমে জানাজা ও শোকসভা আয়োজন করা হবে।

এছাড়া ১৮ জুলাই মাশহাদে আরেকটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে সেখানে অবস্থিত ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গণে তাকে সমাহিত করা হবে।

প্রসঙ্গত, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার সময় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে ইরানি সূত্রে জানানো হয়েছে। ওই ঘটনায় তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবিবার শুরু বাজেট অধিবেশন

1

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

2

ডেঙ্গু দমনে ঢাকাজুড়ে টাস্ক ফোর্সের অভিযান

3

বিশ্ব ব্যাংকের অর্থায়নে এলজিইডির একটি সফল প্রকল্প ""এলজিসিআর

4

২০ জুলাই প্রকাশ হবে এসএসসি ও সমমানের ফল

5

জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তির

6

ইউডিসিজিপি বড় ধরনের প্রকল্পগুলো জমি অধিগ্রহনের কারনে কাজের অ

7

সংস্কার ও কর্মসংস্থানে এনসিপির ছায়া বাজেট

8

নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের নামফলক উন্মোচন।

9

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের জনসচেতনতামূলক র‌

10

মানসম্মত ও টেকসই উন্নয়নে দেশ ও জনগণের সেবা করতে এলজিইডির প্

11

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূ

12

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

13

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

14

বাংলাদেশ–অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে বিশেষ নির

15

গ্রামীণ অবকাঠামো উন্নয়নের রূপকার কামরুল ইসলাম সিদ্দিকের ১৮তম

16

‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ দ্রুত বাস্তবায়নের নির্দেশ

17

বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ

18

মুখস্থ নির্ভরতার পরিবর্তে বিসিএসে দক্ষতাভিত্তিক পদ্ধতির পরিক

19

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

20