অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

বরিশালের আগৈলঝাড়ায় বসতঘরের সেই দুটি কবর ভেঙে ফেললেন সজীব

বরিশালের আগৈলঝাড়ায় বসতঘরের মেঝেতে তৈরি করা আলোচিত দুটি কবর ভেঙে ফেলেছেন সজীব বেপারী। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশের পর মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে উপজেলা প্রশাসন। জিজ্ঞাসাবাদে কবর দুটি নিজে তৈরির কথা স্বীকার করেন সজীব। ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে লিখিত মুচলেকা দিয়েছেন।

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বসতঘরের ভেতরে দুটি কবর তৈরি করে আলোচনার জন্ম দেওয়া সেই কবর দুটি অবশেষে ভেঙে ফেলা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর ঘটনাটি উপজেলা প্রশাসনের নজরে আসে।

মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল হোসেন তমাল এবং আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদ খান সরেজমিনে ওই বাড়িতে যান। সেখানে বসতঘরের মেঝেতে দুটি কবর দেখতে পান তাঁরা।

এ সময় প্রশাসনের কর্মকর্তারা সজীব বেপারী ও তাঁর মা শিউলী বেগমের সঙ্গে কথা বলেন। জিজ্ঞাসাবাদে সজীব নিজেই কবর দুটি তৈরি করেছেন বলে স্বীকার করেন। পরে প্রশাসনের উপস্থিতিতে তিনি কোদাল দিয়ে কবর দুটি খুঁড়ে ভেঙে ফেলেন।

কী কারণে তিনি কবর দুটি তৈরি করেছিলেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি সজীব। ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না বলে উপজেলা প্রশাসনের কাছে লিখিত মুচলেকা দিয়েছেন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়ি গ্রামের ভ্যানচালক ছালাম বেপারীর ছেলে সজীব বেপারী প্রায় ছয় মাস আগে থেকে কথিত ধ্যানে বসে বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে আসছিলেন। প্রতিদিন তাঁর কাছে প্রায় অর্ধশত নারী-পুরুষ চিকিৎসা নিতে আসতেন। প্রতি সোমবার রাতে রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যেত।

এর মধ্যে গত ২৬ অক্টোবর সকাল ১০টার দিকে এবং একই দিন রাত ১২টার দিকে সজীবের বসতঘরের মেঝেতে দুটি কবর অলৌকিকভাবে জেগে উঠেছে বলে তাঁর পরিবারের পক্ষ থেকে এলাকায় প্রচার করা হয়।

সজীবের দাবি ছিল, কবর দুটির একটি বড় পীর আব্দুল কাদের জিলানী এবং অন্যটি খাজা মাইনউদ্দিন চিশতীর। এ খবর ছড়িয়ে পড়লে কবর দুটি দেখতে ওই বাড়িতে উৎসুক মানুষের ভিড় জমে। একই সঙ্গে সজীবের কাছে চিকিৎসা নিতে আসা মানুষের সংখ্যাও বাড়তে থাকে।

আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল হোসেন তমাল জানান, এমন একটি ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। মানুষ যাতে প্রতারিত না হয়, সে জন্য সজীব বেপারীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি কবর দুটি নিজে তৈরি করেছেন বলে স্বীকার করেন। পরে নিজের তৈরি কবর দুটি নিজেই ভেঙে ফেলেন।

তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের কাজ না করার বিষয়ে সজীব ও তাঁর পরিবারের সদস্যদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়ার প্রতিয

1

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

2

মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত

3

টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউটে রূপান্তর

4

কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান

5

ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক সই

6

মিরপুরে শ্রমিক আন্দোলনে সহিংসতার ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের

7

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব জোরদার করবে ইউএনডিপি

8

কৃষক-শ্রমিক-শিক্ষকসহ সাধারণ মানুষের অধিকার সংরক্ষণ করতে হবে:

9

৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প উঠছে একনেকে

10

নয় দফা দাবিতে ইবি শিবিরের উপাচার্যকে স্মারকলিপি

11

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার আন্তরিকভাবে কাজ করছে: শিক্ষামন

12

পুলিশের ভাবমূর্তি রক্ষা ও ক্ষমতার অপব্যবহার না করার নির্দেশ

13

প্রতিরোধভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা গড়ছে বাংলাদেশ: ডা. জু

14

রবীন্দ্রনাথ ও বার্ট্রান্ড রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি প্রক

15

কৃষিকে লাভজনক করতে হবে: রাষ্ট্রপতি

16

তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে ৪ আন্তর্জাতিক প্রতিষ্

17

ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

18

৪৬ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে প্রায় ১০ লাখ টাকা জরিমানা

19

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার:

20