অনলাইন ডেস্ক
প্রকাশ : May 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

আর্থিক অনটনের কারণে যারা এবার কোরবানি দিতে পারেননি, সেইসব দুঃস্থ ও অসহায় নেতাকর্মীদের মুখে হাসি ফুটিয়ে ব্যতিক্রমী এক আয়োজনে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

ঈদের দ্বিতীয় দিনে আজ শুক্রবার ব্যক্তিগত তহবিল ও বিভিন্ন সংস্থার অনুদানে মোট ৪০টি গরু জবেহ করে অসহায় দলীয় নেতাকর্মীদের মাঝে কোরবানির মাংস, ঈদ উপহার সামগ্রী ও পবিত্র কোরআন শরীফ বিতরণ করেছেন তিনি। প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি’র এমন মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগে অভিভূত ও আবেগে আপ্লুত হয়ে পড়েন স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা।

চট্টগ্রাম মহানগর ও হাটহাজারীর ৫টি ভিন্ন স্পটে নারী-পুরুষ নির্বিশেষে সুবিধা-বঞ্চিত নেতাকর্মীদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। সকালে নগরীর চট্টেশ্বরী রোডস্থ বাসভবন 'ডালিয়া কুঞ্জ' হতে এই কর্মসূচির সূচনা করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন সকালের এই কর্মসূচির সমন্বয় করেন।

বিকালে চট্টগ্রামের হাটহাজারীর মীরের খিলস্থ মীর বাড়ি হতে একইভাবে মাংস ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এই মানবিক কাজে প্রতিমন্ত্রীর পাশে থেকে সরাসরি অংশ নেন তাঁর সহধর্মিণী নওশীন আরজান হেলাল ও তাঁর পুত্রগণ।

উপহার বিতরণ উপলক্ষে হাটহাজারীর মীরেরখিল প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদমকেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান ফাহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, মানবতার সেবাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। সাধারণ ও মেহনতি মানুষের কল্যাণে আমার পরিবার দীর্ঘকাল ধরে নিবেদিতপ্রাণ। পবিত্র ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ ও সৌহার্দ্যের শিক্ষা দেয়। আমরা সমাজে এমন এক পরিবেশ তৈরি করতে চাই যেখানে শান্তি, সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে প্রতিটি মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ঈদসহ সকল উৎসব উদযাপন করতে পারে। কোনো বৈষম্য বা অভাব যেন সাধারণ মানুষের ঈদের আনন্দকে মলিন করতে না পারে, সেটাই আমাদের লক্ষ্য।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি আরও বলেন, আমাদের নেতা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অসহায়, দরিদ্র এবং সকল শ্রেণি-পেশার মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নির্দেশেই তৃণমূলের প্রতিটি মানুষের দোরগোড়ায় সুশাসন ও অধিকার পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দেশের প্রতিটি নাগরিকের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক মর্যাদা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল চালিকাশক্তি।

প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি সমাজ উন্নয়নমূলক ও মানবিক কাজে এগিয়ে আসার জন্য এলাকার বিত্তশালীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা মানবিক কল্যাণে এগিয়ে আসুন এবং আমার হাতকে শক্তিশালী করুন; আমি আপনাদের একটি সুশৃঙ্খল, শান্তি-সম্প্রীতি ও সমৃদ্ধ হাটহাজারী উপহার দিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমকেয়ার ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও প্রধান সমন্বয়ক, প্রতিমন্ত্রীর পত্নী নওশীন আরজান হেলাল এবং মাওলানা মীর মোহাম্মদ ইদ্রিস। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত সকলের হাতে কোরবানির মাংস ও পবিত্র কোরআন শরীফসহ ঈদ উপহার তুলে দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

1

ইরানের সঙ্গে গোপন চুক্তির গুজব উড়িয়ে দিল কাতার

2

প্রধানমন্ত্রী তারেক রহমান বিয়াম ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমি

3

দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে - মৎস্য ও প্রাণি

4

প্রতি উপজেলায় গার্লস স্কুল ও মাদ্রাসা সরকারিকরণ চাইলেন এমপি,

5

ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন

6

ঢাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতা শুরু

7

বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জ ও কিচকে ২ টি খাল খনন কার্যক্রমের উ

8

ইন্টারনেট সেবার বাইরে দেশের ৪১.৬% মানুষ

9

তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর

10

৪ হাজার কিলোমিটার সড়ক উন্নয়নে এগিয়ে এলজিইডির আরসিআইপি, এডিবি

11

বিশ্ব ব্যাংকের অর্থায়নে এলজিইডির একটি সফল প্রকল্প ""এলজিসিআর

12

খেলায় রাজনীতির আগ্রাসন, ভারতের কড়া সমালোচনায় উইজডেন

13

মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্প

14

প্রাথমিক বিদ্যালয় ভবন তৈরীতে এলজিইডির সাফল্য

15

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

16

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্র

17

মুখস্থ নির্ভরতার পরিবর্তে বিসিএসে দক্ষতাভিত্তিক পদ্ধতির পরিক

18

গাকৃবিতে নিরাপদ ক্যাম্পাস বির্নিমাণে প্রশিক্ষণ অনুষ্ঠিত

19

নবীন বরণ ও প্রতিষ্ঠাবার্ষিকীতে রঙিন ক্যাম্পাস

20