অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইইবি নির্বাচন ঘিরে এ্যাবের ৯ সদস্য বহিষ্কার, ৬ জনকে শোকজ

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) নির্বাচন ২০২৭-২০২৮ সামনে রেখে সাংগঠনিক সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর ৯ সদস্যকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে আরও ৬ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।


আসন্ন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) নির্বাচন ২০২৭-২০২৮ উপলক্ষে সংগঠনের সিদ্ধান্ত ও অনুমোদিত প্রার্থী মনোনয়ন অমান্য করার অভিযোগে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর ৯ সদস্যকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি আরও ৬ সদস্যকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

সংগঠনের গঠনতন্ত্রের ১৩.২ ধারা লঙ্ঘনের অভিযোগে এ্যাবের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন স্বাক্ষরিত পৃথক আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থায়ীভাবে বহিষ্কৃত ব্যক্তিরা হলেন—প্রকৌশলী সৈয়দ মাহফুজ আহমেদ, পিইঞ্জ (উপদেষ্টা, আহ্বায়ক কমিটি), প্রকৌশলী এ টি এম তানবির-উল-হাসান তমাল, প্রকৌশলী বিজু বড়ুয়া, প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল, প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, প্রকৌশলী মো. কামরুল হাসান উজ্জ্বল (আহ্বায়ক কমিটির সদস্য), প্রকৌশলী মোতাহার হোসেন ও প্রকৌশলী কাজী ইয়াকুব সিরাজউদ্দৌলা (সাধারণ সদস্য)।

সংগঠন সূত্রে জানা গেছে, বহিষ্কৃত সদস্যদের আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে তাঁদের লিখিত জবাব অসন্তোষজনক ও অপর্যাপ্ত বিবেচিত হওয়ায় স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের ফলে সংগঠনে তাঁদের সব পদ ও সাধারণ সদস্যপদ বাতিল হয়েছে। একই সঙ্গে তাঁরা এ্যাবের নাম, পদবি কিংবা পরিচয় ব্যবহার করতে পারবেন না।

অন্যদিকে, সংগঠনের সিদ্ধান্ত ও অনুমোদিত প্যানেল অমান্য করে প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা এবং মনোনয়নপত্র দাখিলের অভিযোগে সাতজন সাধারণ সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁরা হলেন—প্রকৌশলী মো. জহুরুল ইসলাম জনি, প্রকৌশলী মুহাম্মদ আবু হোসেন হিটলু, প্রকৌশলী মো. আরাফাত রহমান রাকু, প্রকৌশলী মো. মেসবাহুল ইসলাম বরাত, প্রকৌশলী মোহাম্মদ মুনতাসির মামুন, প্রকৌশলী মো. শহীদুজ্জামান ও প্রকৌশলী মুহাম্মদ সাইদুল ইসলাম।

নোটিশে প্রথম চারজনকে দুই কর্মদিবসের মধ্যে এবং পরের তিনজনকে তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাঁদের এ্যাবের সাধারণ সদস্যপদ সাময়িকভাবে স্থগিত থাকবে।

সংগঠনের সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা ও গঠনতান্ত্রিক মর্যাদা বজায় রাখার স্বার্থে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৬ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে প্রায় ১০ লাখ টাকা জরিমানা

1

চট্টগ্রাম বন্দরে আসছে আরও দু’টি তেলবাহী জাহাজ

2

চীনের সহযোগিতা বাড়াতে এলজিআরডি মন্ত্রীর প্রস্তাব

3

১০টি এয়ারবাস কিনতে কাল চুক্তি সই করবে বিমান

4

রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

5

পর্যটন খাতে বড় পরিবর্তনের রোডম্যাপ বাংলাদেশের

6

রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

7

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূ

8

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রাথমিক কাজ শুরু

9

এলজিইডিতে কর্মচারীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

10

মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত

11

সৌদিতে হামলায় আহত প্রবাসীদের নিয়মিত খোঁজ নিচ্ছে সরকার

12

ডেটা সেন্টার নির্মাণে ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড়, ফিনল্যান

13

বাংলাদেশ রেলওয়ের রেলপথ রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা নিয়ে জরিপে প

14

বাংলাদেশ বার কাউন্সিলের কার্যক্রমে নতুন গতি

15

সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতিচর্চার আহ্বান রিজভীর

16

চীনের কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা চাইলেন র

17

কৃষিজমির টপসয়েল রক্ষায় খাল খননের মাটি যাবে ইটভাটায়

18

রিয়াদে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্

19

শার্শায় প্রায় ১২ কোটি টাকায় নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন আর্চ স

20