অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

সমাজের প্রতিটি স্তর থেকে দুর্নীতি নির্মূলের আহ্বান জানিয়ে স্বচ্ছতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মানিকগঞ্জ, ১৬ ভাদ্র (৩১ আগস্ট): সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তাদের অধিকার ফিরিয়ে দিতে স্বচ্ছতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

আজ মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সবাই অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে জনগণের রায় নিয়েছেন। তাই দায়িত্ব পালনের ক্ষেত্রেও স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।

তিনি বলেন, আগের আমলে নির্বাচনের সময় ডিসি, ইউএনও ও ওসিদের বিপুল অঙ্কের টাকা দেওয়া হতো। ইউএনওকে ন্যূনতম ৫০ লাখ থেকে এক কোটি টাকা, থানার পরিধি অনুযায়ী ওসিকে এবং ডিসিকেও বিপুল অর্থ দেওয়া হতো। সব মিলিয়ে তখন ঘুষ ও দুর্নীতির মহারণ্য তৈরি হয়েছিল। এবার একটি নির্বাচন হয়েছে, কেউ কি ১০ টাকা পেয়েছেন? আমি কাউকে ১০ টাকা দিইনি, কেউ চায়ওনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে কোনো ধরনের আর্থিক বা অনৈতিক সুবিধা নেওয়া যাবে না। অতীতে চাকরি হারানোর ভয় দেখিয়ে কিংবা অন্য কোনো উপায়ে কর্মকর্তাদের ওপর অনৈতিক সুবিধা গ্রহণের চাপ সৃষ্টি করা হয়েছে। সেই দিন শেষ হয়েছে। সবাইকে ঈমান, সততা ও পবিত্রতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

স্বাস্থ্যখাতের বিষয়ে তিনি বলেন, আগামী তিন বছরের মধ্যে দেশের স্বাস্থ্যখাতকে বিশ্বের যেকোনো দেশের তুলনায় উন্নত পর্যায়ে নিয়ে যেতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্য অর্জনে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হাসপাতালে উন্নতমানের খাবার নিশ্চিত করা এবং রোগীদের সঙ্গে চিকিৎসক ও নার্সদের সুন্দর ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, দেশকে বাঁচাতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে, নেশাকে না বলতে হবে এবং জুয়াকে না বলতে হবে। দেশকে টিকিয়ে রাখতে এবং সন্তানদের বাঁচাতে চিকিৎসাসেবার মানোন্নয়ন করতে হবে।

স্বাস্থ্যখাতে অতীতের অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন দিক তুলে ধরে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আগে ঠিকাদারদের মন্ত্রীর কক্ষে প্রবেশ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে অনৈতিক লেনদেনের অভিযোগ ছিল। নার্স ও চিকিৎসকদের বদলির ক্ষেত্রেও লাখ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। কোনো কোনো ক্ষেত্রে পরিচালক পর্যায়েও কোটি কোটি টাকার ঘুষ লেনদেনের অভিযোগ পাওয়া গেছে।

বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, মানিকগঞ্জ জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চান তিনি। এ জন্য সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, মাদক নির্মূলে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

খাদ্যমন্ত্রী আরও বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে জুয়া, সন্ত্রাস, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধেও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ কবির জিন্নাহ, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, পুলিশ সুপার গোলাম সারোয়ার আলম, জেলা তথ্য অফিসার নূর হোসেন এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার রওশন আরা।

এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ বছর পর অশ্বিন-জাদেজাহীন ভারত

1

ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আবদুস সাদেককে শেষ বিদায়

2

প্রধানমন্ত্রী তারেক রহমান বিয়াম ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমি

3

হাঁসের খামার নিয়ে বিরোধে নারী উদ্যোক্তাকে হামলার অভিযোগ

4

নবীন বরণ ও প্রতিষ্ঠাবার্ষিকীতে রঙিন ক্যাম্পাস

5

বিশ্বকাপের বাঁশি বাজাতে রেফারিদের কঠিন অগ্নিপরীক্ষা

6

বাংলাদেশ রেলওয়ের রেলপথ রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা নিয়ে জরিপে প

7

নারীদের এগিয়ে নিতে পারলে বদলে যাবে বাংলাদেশের ভবিষ্যৎ: সমাজক

8

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটি

9

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্র

10

ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

11

অবকাঠামো নয়, শিশুর কার্যকর শেখাই প্রাথমিক শিক্ষার অগ্রাধিকার

12

মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত

13

ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু

14

৪ হাজার কিলোমিটার সড়ক উন্নয়নে এগিয়ে এলজিইডির আরসিআইপি, এডিবি

15

ঢাকায় ইঁদুরের দৌরাত্ম্য: বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতায় বাড়ছে

16

গণতন্ত্র ও জনকল্যাণে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের

17

শাহজালালে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন

18

বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ

19

ছোট হেডিং: ইউটিউবে এআই কনটেন্ট শনাক্তে নতুন প্রযুক্তি

20