অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

গুণগত শিক্ষা ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, বর্তমান সরকার একটি শিক্ষাবান্ধব সরকার এবং শিক্ষার সার্বিক উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাবে। কেবল নির্দিষ্ট কোনো এলাকা নয়, সমগ্র পার্বত্য অঞ্চলে গুণগত ও কোয়ালিটি শিক্ষাকে অধিকতর গুরুত্ব প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি।
আজ বান্দরবান পৌরসভার আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৯০ জন অদম্য মেধাবী কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন সংস্থার মাধ্যমে বৃত্তির ব্যবস্থা গ্রহণ করা একটি চমৎকার উদ্যোগ। এতে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব বাড়বে এবং তারা একাডেমিক ফলাফলে আরো সাফল্য অর্জন করতে পারবে। তিনি শিক্ষার্থীদের পড়ালেখায় আরো মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
বান্দরবান পৌরসভার প্রশাসক এস. এম. মনজুরুল হকের সভাপতিত্বে আয়োজিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি।
অনুষ্ঠানে কৃতী ৯০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের পূর্বে সকালে বান্দরবান পৌরসভা মিলনায়তনে পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন মন্ত্রী সাচিং প্রু। বিকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সকল সংস্থার প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে অপর এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন মন্ত্রী সাচিং প্রু। সভায় বান্দরবানের উচ্চশিক্ষারত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পুস্তক বিতরণ করা হয়।
সভায় পার্বত্য অঞ্চলের ভাষা, সংস্কৃতি ও কৃষি ক্ষেত্রে মন্ত্রী সাচিং প্রু বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা সংশ্লিষ্টদের প্রদান করেন। মন্ত্রী জানান, পার্বত্য চট্টগ্রামের ১১টি ভাষা সংরক্ষণ ও পুনরুদ্ধারে সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে এবং ইতোমধ্যে ১০টি ভাষার অনুবাদের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ভাষা পুনরুদ্ধারে স্ব স্ব ভাষার নিয়মিত চর্চা অব্যাহত রাখার জন্য তিনি আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বিএনপির ৩১ দফার মধ্যেও ক্ষুদ্র জাতিসত্তার ভাষা সংরক্ষণ ও সংগ্রহের কথা বিশেষভাবে উল্লেখ রয়েছে।
এ সময় তিনি বান্দরবান জেলার সীমান্তবর্তী এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং মাদক পাচার রোধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন মন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তির

1

স্পেনের সামনে কঠিন চ্যালেঞ্জ, আত্মবিশ্বাসী সৌদি আরব

2

২০ জুলাই প্রকাশ হবে এসএসসি ও সমমানের ফল

3

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারি কার্যক্রম

4

মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

5

রবিবার শুরু বাজেট অধিবেশন

6

নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্প

7

পাঁচ গোল করে একাই দলকে নকআউটে নিলেন মেসি

8

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

9

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা, ৪ মাসে ইটিসি ও অস্থ

10

চিকিৎসা সরঞ্জাম কিনে কয়েক লাখ কোটি টাকা চুরি হয়েছে: স্বাস্থ্

11

ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু

12

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসী

13

বিশ্বকাপ সামনে রেখে টরন্টোতে কঠোর নিরাপত্তা পরিকল্পনা

14

গ্রামীণ অবকাঠামোর টেকসই উন্নয়নে নিরলস কাজ করছে কুমিল্লা এলজি

15

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

16

ঢাকায় ইঁদুরের দৌরাত্ম্য: বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতায় বাড়ছে

17

উত্তরবঙ্গে কৃষি হাবে ৩ হাজার কোটি টাকা

18

ভুয়া তথ্য প্রচারে ক্ষুব্ধ মিমি, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

19

জিয়াউর রহমান ছিলেন রাষ্ট্র পুনর্গঠনের রূপকার

20