অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভেনিস উৎসবের অভিজ্ঞতায় আত্মবিশ্বাস বেড়েছে সুনেরাহর

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার অভিজ্ঞতা আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী ও মডেল সুনেরাহ বিনতে কামাল। আন্তর্জাতিক চলচ্চিত্রকর্মীদের সঙ্গে পরিচয়ের পাশাপাশি চলতি বছর দেশের ছোটপর্দাতেও আলোচনায় ছিলেন তিনি।

অভিনেত্রী ও মডেল সুনেরাহ বিনতে কামাল বলেন, ‘চলতি বছর আমার অন্যতম বড় অভিজ্ঞতা ছিল ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া।’

রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক অরিজোন্তি বিভাগে জায়গা করে নেয়। সিনেমাটিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ।

ভেনিসের অভিজ্ঞতা প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘ভেনিসের আন্তর্জাতিক উৎসবে অংশ নেওয়া ছিল আমার আত্মবিশ্বাস বাড়ানোর একটি অভিজ্ঞতা। বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতা, অভিনেতা, সমালোচক ও চলচ্চিত্রকর্মীদের সঙ্গে পরিচয়ের সুযোগ পেয়েছি। কেউ অভিনয়ের প্রশংসা করেছেন, কেউ বাংলাদেশের সিনেমা সম্পর্কে জানতে চেয়েছেন। এমন অভিজ্ঞতা অভিনয়জীবনে নতুন দরজা খুলে দিতে পারে।’

আন্তর্জাতিক উৎসবের পাশাপাশি দেশের ছোটপর্দাতেও চলতি বছর আলোচনায় ছিলেন সুনেরাহ। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ নাটকে ‘সায়রা’ চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন তিনি।

চরিত্রের আকার নয়, সেটিকে কতটা বিশ্বাসযোগ্য করে তোলা যায়, সেটিকেই গুরুত্ব দেন সুনেরাহ। এর আগে ‘ঝরা বকুল’ নাটকে গোলাম ফরিদা ছন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেও দর্শকের প্রশংসা পেয়েছেন। নতুন একটি নাটকেও ছন্দা ও সুনেরাহকে মা-মেয়ের চরিত্রে দেখা যাবে।

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও লাইফস্টাইলের সঙ্গেও দীর্ঘদিনের সম্পর্ক সুনেরাহর। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী স্টাইলিং ও মার্কেটিংয়ের কাজও করেছেন।

পোশাক ও সাজসজ্জার ক্ষেত্রে নিজের পছন্দের পাশাপাশি দেশীয় নকশা ও উপাদানকেও গুরুত্ব দেন সুনেরাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূ

1

কর্মসংস্থান ও শ্রমিকদের দক্ষতা উন্নয়নে আইএলওর সহযোগিতা চান উ

2

বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগে আগ্রহী জাপান, ২ লাখ কর্মস

3

যুক্তরাষ্ট্রের চাপে মজুত ডিজেল ছাড়ছে ইউরোপ

4

গ্রাম-শহরের সব শিশুকে টিকার আওতায় আনার উদ্যোগ: স্বাস্থ্যমন্ত

5

সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশ

6

জুলাই-আগস্টে বিদেশি ঋণ পরিশোধ ৮ হাজার ৬২৬ কোটি টাকা

7

নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে

8

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক

9

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চাই: স

10

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের দৃষ্টি সরাতে ঘটনা সাজানো হ

11

ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

12

শেহজাদ-মাহিন-সুমনের ব্যাটে বসুন্ধরা স্ট্রাইকার্সের ১৯৮

13

স্পেনের সামনে কঠিন চ্যালেঞ্জ, আত্মবিশ্বাসী সৌদি আরব

14

জয়পুরহাটে ১৮ সেতু নির্মাণে বদলে যাচ্ছে গ্রামীণ যোগাযোগ ব্যবস

15

দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

16

সৌর বিদ্যুৎ যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর অব্যাহতি

17

ইইউ সদস্যপদ আলোচনা পুনরায় শুরু নিয়ে আইসল্যান্ডে গণভোট

18

এক মামলায় জামিন পেলেন দীপু মনি

19

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থান ও সুরক্ষায় বিশেষ ব্যবস্থা ন

20