অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

উত্তরবঙ্গে কৃষি হাবে ৩ হাজার কোটি টাকা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেছেন, উত্তরবঙ্গকে দেশের অন্যতম কৃষি উৎপাদন ও কৃষিভিত্তিক শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে কৃষি খাতের সম্প্রসারণের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তিনি জানান, কর্মসংস্থান বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা, কৃষি ও শিল্পখাতের উন্নয়ন, সৃজনশীল অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং রপ্তানি খাতের বহুমুখীকরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ৬০ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এই তহবিল থেকে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শনিবার সকালে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিস।

গভর্নর আরও বলেন, দেশে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানোর লক্ষ্যে ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক চালু করা ‘বাংলা কিউআর’ পেমেন্ট স্ট্যান্ডার্ড আগামী ৫ জুলাই থেকে দেশের সব ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এ একযোগে কার্যকর হবে।

তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখা এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। মুদ্রানীতি প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের বিভিন্ন অঞ্চলের বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শ নীতিনির্ধারণ প্রক্রিয়াকে আরও কার্যকর করে তোলে। আজকের সভায় পাওয়া মতামতগুলো পর্যালোচনা করে আগামী মুদ্রানীতিতে প্রয়োজনীয় প্রতিফলন ঘটানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান এবং নির্বাহী পরিচালক মাহমুদ সালাহউদ্দিন নাসের। সভায় ব্যাংক কর্মকর্তা, শিক্ষাবিদ, ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, কৃষি উদ্যোক্তা, এসএমই খাতের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, নারী উদ্যোক্তা, চেম্বার নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামীণ অবকাঠামো উন্নয়নের রূপকার কামরুল ইসলাম সিদ্দিকের ১৮তম

1

চাঁদে বসতি গড়ার পথে নতুন আশার আলো

2

গণতন্ত্র ও জনকল্যাণে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের

3

ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু

4

তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর

5

ইইউ সদস্যপদ আলোচনা পুনরায় শুরু নিয়ে আইসল্যান্ডে গণভোট

6

নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের নামফলক উন্মোচন।

7

ঢাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতা শুরু

8

গুমের শিকারদের ন্যায়বিচার ও পুনর্বাসন নিশ্চিতের দাবি রিজভীর

9

ইউডিসিজিপি বড় ধরনের প্রকল্পগুলো জমি অধিগ্রহনের কারনে কাজের অ

10

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্

11

খামেনির দাফনসূচি ঘোষণা করল ইরান

12

পুলিসিক ছাড়াই দাপুটে যুক্তরাষ্ট্র, প্রথমার্ধেই অস্ট্রেলিয়াকে

13

সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে: স্বাস্থ

14

ইরানপন্থী মন্তব্যে উপস্থাপিকার জেল

15

আইন পেশায় সফল হতে অর্থ নয়, দক্ষতা অর্জনে মনোযোগ দিন: আইনমন্ত

16

এআই ছবিতে বেলজিয়ামের মন্ত্রীকে কটাক্ষ, মার্কিন রাষ্ট্রদূতকে

17

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রচার জোরদারের তাগিদ

18

নরওয়ের রাজার মৃত্যুতে শোক জানালেন স্থানীয় সরকার মন্ত্রী

19

পরমাণু বর্জ্য সংরক্ষণে সিঙ্গাপুরের সম্ভাবনা, বলছে গবেষণা

20