অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. মোহাম্মদ হানিফ মুরাদ

নবপ্রতিষ্ঠিত লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে এই নিয়োগকে দেখা হচ্ছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে গত রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালনরত অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদকে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক প্রশাসনিক ও একাডেমিক নেতৃত্ব প্রদান করবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, উপাচার্য হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং শিক্ষা, গবেষণা, প্রশাসন, পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনার দায়িত্ব পালন করতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো উপাচার্য নিয়োগের মাধ্যমে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো সুসংহত হওয়ার পাশাপাশি শিক্ষা কার্যক্রম চালু, শিক্ষক নিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন এবং গবেষণামুখী কার্যক্রম বাস্তবায়নে নতুন গতি সঞ্চার হবে।

উচ্চশিক্ষা সংশ্লিষ্ট মহলের মতে, একটি নতুন বিশ্ববিদ্যালয়ের সফল যাত্রার জন্য অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে দিক থেকে অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদের দীর্ঘ একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়টির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

ড. হানিফ মুরাদের নিয়োগের খবরে লক্ষ্মীপুর জেলার শিক্ষানুরাগী, অভিভাবক, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তোষ দেখা দিয়েছে। তারা মনে করছেন, তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে এবং জেলার শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত করবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন উপাচার্যের নেতৃত্বে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুধু জেলার নয়, দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটি একটি আধুনিক ও মানসম্মত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের করের টাকা অপচয়ের অধিকার কারও নেই: চরমোনাই পীর

1

একনেকে ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন, অগ্রাধিকার বাস্তবায়নে প্

2

ইন্টারনেট সেবার বাইরে দেশের ৪১.৬% মানুষ

3

ইরানপন্থী মন্তব্যে উপস্থাপিকার জেল

4

পরমাণু বর্জ্য সংরক্ষণে সিঙ্গাপুরের সম্ভাবনা, বলছে গবেষণা

5

দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে - মৎস্য ও প্রাণি

6

বাংলাদেশ রেলওয়ের রেলপথ রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা নিয়ে জরিপে প

7

শুটিং সেটে অস্বস্তিকর অভিজ্ঞতা, মুখ খুললেন প্রিয়া বাপাট

8

রিয়ালের বিদায় ঘণ্টা বাজিয়ে সেমিতে বায়ার্ন

9

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে আওয়ামী লীগ–যুবলীগের ৫ নেতাকর্মী গ

10

বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জ ও কিচকে ২ টি খাল খনন কার্যক্রমের উ

11

উত্তরবঙ্গে কৃষি হাবে ৩ হাজার কোটি টাকা

12

বাংলাদেশ–অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে বিশেষ নির

13

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভারতের সমস্যা আরও বাড়াবে?

14

ঢাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতা শুরু

15

ভুয়া তথ্য প্রচারে ক্ষুব্ধ মিমি, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

16

মানসম্পন্ন পণ্য পাওয়া নাগরিকের অধিকার: শিল্পমন্ত্রী

17

চট্টগ্রাম বন্দরে আসছে আরও দু’টি তেলবাহী জাহাজ

18

খেলায় রাজনীতির আগ্রাসন, ভারতের কড়া সমালোচনায় উইজডেন

19

গাবতলী পশুর হাট পরিদর্শনে প্রতিমন্ত্রী: সন্তোষজনক পরিবেশ, নি

20