অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রতিরক্ষা ও কূটনীতিতে নতুন অধ্যায়: বাংলাদেশ–তুরস্ক যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতিগত সহযোগিতা আরও জোরদার করতে দুই দেশের মন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

বৈঠকে উভয় পক্ষ কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে প্রতি বছর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের নিয়মিত বৈঠক আয়োজনের বিষয়ে একমত হয়। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও উৎপাদন খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

প্রেস উইং জানায়, বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান এবং বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে সমর্থন অব্যাহত রাখায় তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাংলাদেশ–তুরস্ক সম্পর্ককে কৌশলগত সহযোগিতার নতুন পর্যায়ে নিয়ে যেতে পারে, যা ভবিষ্যতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাসস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যানিমেটেড সিরিজে এবার মেসি

1

বন্ধুদের চমকে দিতে গিয়ে ‘গোপন প্রতিভা’ আবিষ্কার জাহ্নবীর

2

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে

3

জীববৈচিত্র্য রক্ষায় সহজ অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তর চায় বা

4

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কুশল বিনিময়

5

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্র

6

তারেক রহমানের গণতান্ত্রিক মূল্যবোধের অঙ্গীকারের প্রশংসা তাকা

7

টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা

8

মুক্তিযুদ্ধ ছিল প্রকৃত জনযুদ্ধ: জাতীয় সংসদের স্পিকার

9

‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ দ্রুত বাস্তবায়নের নির্দেশ

10

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

11

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফলকার তুর্কের সাক্ষাৎ

12

এলজিইডিতে কর্মচারীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

13

ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দ

14

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার অত্যন্ত সচেতন: স্বর

15

আগামী ৫০ বছরের চাহিদা বিবেচনায় নিয়ে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন

16

২৭ অক্টোবর টোকিওতে তারেক রহমান-তাকাইচি বৈঠক

17

প্রাথমিক বিদ্যালয় ভবন তৈরীতে এলজিইডির সাফল্য

18

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজ

19

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভারতের সমস্যা আরও বাড়াবে?

20