অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইইবি নির্বাচনে এ্যাবের প্যানেলের নিরঙ্কুশ বিজয়ের আভাস

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর আগামী ১২ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিতব্য ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে সাধারণ প্রকৌশলীদের স্বতঃস্ফূর্ত সমর্থনে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয়ের পথে রয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু।

প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু বলেন, সারা দেশের সাধারণ প্রকৌশলীদের মধ্যে এ্যাব সমর্থিত প্যানেলের প্রতি ব্যাপক সমর্থন এবং নির্বাচনি প্রচারণায় তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিজয়ের সম্ভাবনাকে জোরালো করেছে।

গত কয়েক সপ্তাহ ধরে আইইবির সদর দপ্তরসহ দেশের বিভিন্ন কেন্দ্র ও উপকেন্দ্র পরিদর্শন এবং ভোটারদের সঙ্গে কথা বলে নির্বাচনে ব্যাপক আগ্রহের বিষয়টি লক্ষ করা গেছে। দীর্ঘ সময় পর আইইবিতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনি পরিবেশ তৈরি হয়েছে বলেও জানান তিনি।

শোয়েব বাশরী হাবলু বলেন, প্রকৌশলী সমাজের অভিভাবক সংগঠন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী মোঃ শাহরীন ইসলাম তুহিনের দিকনির্দেশনা ও নেতৃত্বে তাঁরা কাজ করে যাচ্ছেন। সাধারণ প্রকৌশলীরা পেশাগত অধিকার প্রতিষ্ঠা, আইইবির আধুনিকায়ন এবং স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এ্যাবের প্যানেলকে যোগ্য মনে করছেন।

এবারের নির্বাচনে এ্যাবের প্যানেল প্রকৌশলীদের বেকারত্ব দূরীকরণ, বেসরকারি খাতে কর্মরত প্রকৌশলীদের চাকরির নিরাপত্তা, আইইবির সদস্যপদ প্রাপ্তির প্রক্রিয়া সহজ করা এবং বিভিন্ন প্রকৌশল সংস্থার শীর্ষ পদে প্রকৌশলীদের নিয়োগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। এসব বিষয় সাধারণ প্রকৌশলীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ্যাবের প্যানেলের এগিয়ে থাকার পেছনে কয়েকটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে আইইবিতে নেতৃত্বের পরিবর্তনের আকাঙ্ক্ষা, প্রকৌশলীদের পেশাগত সমস্যা ও অধিকারকে নির্বাচনের প্রধান বিষয় হিসেবে তুলে ধরা এবং দেশব্যাপী সুসংগঠিত প্রচারণা।

এ ছাড়া তরুণ ও জ্যেষ্ঠ প্রকৌশলীদের মধ্যে সমন্বয় সাধনেও এ্যাব সফল হয়েছে বলে দাবি করা হচ্ছে। নির্বাচনি প্রচারণায় পোস্টার, ব্যানার ও ডিজিটাল প্রচারণার মাধ্যমে সংগঠনটির প্যানেল ব্যাপক সাড়া পেয়েছে। এ্যাবের শীর্ষ নেতারা বিভিন্ন কেন্দ্রে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন এবং তাঁদের অভাব-অভিযোগ শুনেছেন।

এ্যাবের প্যানেলের একাধিক প্রার্থী বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। তাঁদের দাবি, সাধারণ প্রকৌশলীদের সমর্থন তাঁদের সঙ্গে রয়েছে এবং নির্বাচনে তাঁরা বিপুল ভোটে জয়ী হবেন।

প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু বলেন, আইইবির এই নির্বাচন দেশের প্রকৌশলী সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের ফলাফল শুধু আইইবির নেতৃত্ব নির্ধারণ করবে না, ভবিষ্যতে দেশের প্রকৌশল খাতের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, সম্মাননা পেলেন সফল যুব উদ্যোক

1

জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরা

2

গ্রাম-শহরের সব শিশুকে টিকার আওতায় আনার উদ্যোগ: স্বাস্থ্যমন্ত

3

পদত্যাগ করলেন মেসিদের কোচ মাচেরানো

4

পলিথিনের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দে

5

লোটাস লাইটে বদলে গেছে বরিশালের চৌমাথা লেকের রাতের দৃশ্য

6

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, রাহুল গান্ধী আটক

7

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: ম

8

পর্যটন খাতে বড় পরিবর্তনের রোডম্যাপ বাংলাদেশের

9

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধ

10

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণায় জড়িত এজেন্সির বিরুদ্

11

ঠোঁট-তালু কাটা শিশুদের চিকিৎসায় সহযোগিতা করছে সরকার

12

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প উদ্বোধ

13

চুয়াডাঙ্গায় দেয়ালে আওয়ামী লীগের স্লোগান, প্রশাসনের নির্দেশে

14

কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান র

15

বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ

16

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জাতীয় নির্বাচনের মতো প্রস্তুতি: সিইস

17

সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে আসছে ফিনিক্স সামিট ২০২৬

18

সাইবার হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভার

19

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা

20