অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, বিমানের তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানের নারিতা-ঢাকা ফ্লাইটে কারিগরি ত্রুটির ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। কমিটিকে চার কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৯ অক্টোবর জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রার আগে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট বিজি-৩৭৭-এ কারিগরি ত্রুটি দেখা দেয়। এ ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আজ জারি করা এক অফিস আদেশে কমিটিকে চার কর্মদিবসের মধ্যে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে বিমানের পরিকল্পনা ও সময়সূচি বিভাগের প্রধানকে। আইনবিষয়ক ব্যবস্থাপক সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্য দুই সদস্য হলেন প্রকৌশল উৎপাদন বিভাগের প্রধান প্রকৌশলী এবং ফ্লাইট নিরাপত্তা বিভাগের উপপ্রধান।

তদন্ত কমিটিকে কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ত্রুটি শনাক্ত ও সমাধানে কী ধরনের কারিগরি এবং পরিচালনাগত পদক্ষেপ নেওয়া হয়েছে, তা পর্যালোচনা করবে কমিটি। উড়োজাহাজটির পরবর্তী উড্ডয়ন-যোগ্যতা নিশ্চিত করার বিষয়টিও তদন্তের আওতায় থাকবে।

এ ঘটনায় ফ্লাইটের বিলম্ব, অতিরিক্ত পরিচালন ব্যয়, যাত্রীদের ভোগান্তি এবং বিমানের প্রাতিষ্ঠানিক সুনামের ওপর কী ধরনের প্রভাব পড়েছে, তা মূল্যায়ন করবে তদন্ত দল।

এ ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব ও ভূমিকা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে। ঘটনার পেছনে কোনো পর্যায়ে অবহেলা, সমন্বয়ের ঘাটতি কিংবা প্রক্রিয়াগত ত্রুটি ছিল কি না, তা নির্ধারণের পাশাপাশি দায়বদ্ধতা নিশ্চিত করার বিষয়টিও তদন্ত করা হবে।

ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করবে কমিটি। তদন্তের প্রয়োজনে বিমানের যেকোনো কর্মকর্তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক এয়ার কমোডর মো. নিয়ামুল কবির স্বাক্ষরিত অফিস আদেশটি অবিলম্বে কার্যকর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশেই বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

1

আইইবি নির্বাচনে এ্যাবের প্যানেলের নিরঙ্কুশ বিজয়ের আভাস

2

আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানিতে রেকর্ড প্রবৃ

3

মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

4

জিয়াউর রহমান ছিলেন রাষ্ট্র পুনর্গঠনের রূপকার

5

বিএনপি নেতা সালাহউদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

6

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

7

মানসম্মত ও টেকসই উন্নয়নে দেশ ও জনগণের সেবা করতে এলজিইডির প্

8

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

9

মিরপুরে শ্রমিক আন্দোলনে সহিংসতার ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের

10

সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে বাংলাদেশ, বড় বাধা জমির সংকট

11

সাম্য ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী

12

কর্ণফুলী ইপিজেডের কারখানায় সবুজের ছায়ায় শ্রমিকদের স্বস্তি

13

সিলেটের পর্যটন ও চা শিল্পে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

14

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের আহ্বান শফিকুর রহম

15

দিল্লিতে প্রশিক্ষিত ২৬০০ আমলার ওপর নজরদারি

16

জীবনকালীন ভোগাধিকার রেখে সম্পত্তি দানে নতুন আইন

17

এলডিসি উত্তরণের সময় তিন বছর বাড়ানো বড় কূটনৈতিক সাফল্য: হুমায়

18

১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান, উদ্বোধন ১৯ অক্টোবর

19

মোসাদ্দেককে নিয়ে আশাবাদী মিরাজ, দলে দেখছেন বাড়তি ভারসাম্য

20