অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেটের পর্যটন ও চা শিল্পে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

সিলেটের পর্যটন, চা, মৎস্য ও শিল্পসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে স্থানীয় ব্যবসায়ী ও প্রবাসীদের আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিলেটের পর্যটন, চা, মৎস্য ও শিল্পসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে স্থানীয় ব্যবসায়ী ও প্রবাসীদের অধিকতর বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশন মাঠে সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, সিলেটের পর্যটন, চা, মৎস্য ও শিল্প খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। পাহাড়, নদী, ঝরনা, চা বাগান, বন ও হাওর মিলিয়ে সিলেট বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন অঞ্চল। এসব খাতকে আরও উন্নত করার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, প্রবাসে থাকা যোগ্য ব্যক্তিরা এসব খাতে বিনিয়োগে এগিয়ে এলে সিলেটের পর্যটন শিল্প আরও উন্নত হবে।

চা শিল্পের সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, সিলেটের চা বাগান শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে পরিচিত। এ কারণে এ খাতে সিলেটের এগিয়ে যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে।

সিলেটের হাওরাঞ্চলে মাছ চাষের সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি এখানকার খনিজ সম্পদ কাজে লাগিয়ে বড় বড় শিল্প গড়ে তোলার সুযোগ রয়েছে বলে জানান রাষ্ট্রপতি।

তিনি প্রবাসীদের বিনিয়োগের পাশাপাশি জ্বালানি, কৃষি, শিল্প, চা শিল্প, পর্যটন ও গ্যাসসহ বিভিন্ন সম্ভাবনাময় খাত কাজে লাগাতে ক্ষুদ্র উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে সাম্প্রতিক সাক্ষাতের প্রসঙ্গ তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, হাইকমিশনার কয়েকদিন আগে সিলেটে এসেছিলেন এবং এখান থেকে চা নেওয়ার কথা জানিয়েছেন। সিলেটের চা রপ্তানির বিষয়টি সমন্বয়ের প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সিলেটের প্রবাসী সমাজের অবদানের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, প্রবাসীরা শুধু সিলেটের অর্থনীতিতেই নয়, বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

রাষ্ট্রপতি বলেন, আগামী দিনের লড়াই হচ্ছে দেশ পুনর্গঠন, গণতন্ত্রকে শক্তিশালী করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য আবাসস্থল তৈরি করা।

তিনি বলেন, সবার অভিন্ন বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছে সামনে এগিয়ে যেতে হবে।

সিলেটবাসীর পাশে থাকার আশাবাদ ব্যক্ত করে রাষ্ট্রপতি বলেন, সিলেটের মানুষের সঙ্গে তিনি সবসময় ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির সহধর্মিনী উপস্থিত ছিলেন। এছাড়া বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ জিকে গাউছ, রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

1

আগস্টে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ১০.৫৩ শতা

2

চাঁদের আলোয় গোসল করছে পৃথিবী!

3

ঠোঁট-তালু কাটা শিশুদের চিকিৎসায় সহযোগিতা করছে সরকার

4

তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্

5

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

6

ধর্মীয় অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: শেখ রবিউল আলম

7

বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

8

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা ম

9

আইন পেশায় সফল হতে অর্থ নয়, দক্ষতা অর্জনে মনোযোগ দিন: আইনমন্ত

10

ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার:

11

সাংবাদিক মতিউর রহমান শিকদারের ছেলের কবর জিয়ারত করলেন এমপি অপ

12

জাতিসংঘে তারেক রহমানের ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মা

13

রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে আগাম প্রস্তুতির নির্দেশ

14

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে প্রযুক্তি রপ্

15

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণায় জড়িত এজেন্সির বিরুদ্

16

জুলাই-আগস্টে বিদেশি ঋণ পরিশোধ ৮ হাজার ৬২৬ কোটি টাকা

17

নেপালে হিমলুং পর্বতে তুষারধসে নিহত ২, নিখোঁজ ১৪

18

চেয়ার কার, দায়িত্ব কার?

19

চীন-রাশিয়া সম্পর্ক এখন ‘আরও মূল্যবান’: শি জিনপিং

20