অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

৪৫তম বিসিএসের ৪৬ সহকারী কমিশনারকে বিভিন্ন কাস্টমস দপ্তরে পদায়ন

৪৫তম বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডারের নবনিযুক্ত ৪৬ জন সহকারী কমিশনারকে দেশের বিভিন্ন কাস্টমস দপ্তরে পদায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।


প্রজ্ঞাপন অনুযায়ী, নুসরত পারভীনকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেট, চট্টগ্রামে; মো. নাঈম মিয়াকে কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রামে; আবদুল্লাহ আল নোমানকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রামে এবং চন্দন চন্দ্র দাসকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর)-এ পদায়ন করা হয়েছে।

এ ছাড়া মো. নাবিদ শাহরিয়ার ও রোকসানা আক্তারকে কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রামে পদায়ন করা হয়েছে।

মিতু মজুমদার, সুব্রত মণ্ডল, হিমেল দে, এহসান আহমেদ, মো. মাজহারুল হাসান নাহিদ, ফেরদৌস হাসান মিথুন, হাবিবুর রহমান সরকার, মো. সামিউল কাওসার, জেরিন আলম নিশা, নওরশাদ আহমেদ, মো. আল-আমিন, মো. সহিদুল ইসলাম, মেহেরা হাসান ইমন, প্রমা প্রনতি, ছালেহা আক্তার, দেবব্রত কর্মকার, রাসেল হোসেন, তুলিকা পালিত, জাহেদ আহমদ, রাহুল বণিক, কৃপাসিন্ধু দেব, প্রতিভা রানী দাস, মো. তারিকুল ইসলাম, প্রদ্যুত সরকার, রূপা আক্তার, মো. আশরাফুল হাসান, আবদুল্লাহ আল কাফি, প্রিয়াংকা রায়, মো. শাহ্জালাল, রেদোয়ান আহমেদ নিশাদ ও শায়া রানী সাহাকে কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রামে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, আহসানা আক্তার, সোনিয়া আফরিন, আসিফ আহমেদ আবীর, মো. ফরহাদ কবীর ও রাফি জামিলকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর)-এ পদায়ন করা হয়েছে।

সাজ্জাদ কাদের মুন্না, মো. আব্দুল মুত্তাকবির খান, রুহয়ান রিয়াদ ও মো. শাহরিয়ার শাওনকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রামে পদায়ন করা হয়েছে। এ ছাড়া কৃপাসিন্ধু দেব ও মো. শাহ্জালালকে কাস্টমস হাউস, চট্টগ্রামে পদায়নের কথা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে কর্মকর্তাদের যোগদান ও অবমুক্তির সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়েছে, পদায়ন করা কর্মকর্তারা আগামী ৮ নভেম্বর (রোববার) সকালে নতুন কর্মস্থলে যোগদান করবেন। তাঁদের বর্তমান কর্মস্থল থেকে ১২ নভেম্বর বিকেলে অবমুক্ত করা হবে।

এ ছাড়া আগামী ১৩ নভেম্বর বিকেল ৪টার মধ্যে পদায়নপ্রাপ্ত সব কর্মকর্তাকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রামে বাধ্যতামূলকভাবে যোগদান করতে হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্

1

সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠ

2

পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

3

শাহজালাল বিমানবন্দরে ২০ মিনিটে লাগেজ, সেবায় সন্তুষ্ট যাত্রীর

4

হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকার বেশি ফেরত আনল সরকার

5

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

6

পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ

7

ড্র করেও সেমিতে আর্সেনাল

8

ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

9

নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্প

10

শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র

11

চিংড়ি রপ্তানিতে মান নিশ্চিতের তাগিদ প্রতিমন্ত্রী টুকুর

12

বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে: প্

13

১৫ বছর পর অশ্বিন-জাদেজাহীন ভারত

14

গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চাইল সরকা

15

পরমাণু বর্জ্য সংরক্ষণে সিঙ্গাপুরের সম্ভাবনা, বলছে গবেষণা

16

বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ

17

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

18

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

19

তেলের আকাশচুম্বী দামে থমকে গেল আজীবন সমুদ্রে থাকার স্বপ্ন

20