অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

তরুণদের উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান

তরুণ প্রজন্মকে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তরুণ প্রজন্মকে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি বলেন, অপসংস্কৃতির প্রভাব থেকে সমাজকে মুক্ত রাখতে সুস্থ সংস্কৃতিচর্চা একটি কার্যকর হাতিয়ার। এ লক্ষ্যকে সামনে রেখে সংস্কৃতি মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে।

আজ মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি মন্ত্রী বলেন, গ্রামবাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী হাডুডু, কাবাডি, দাঁড়িয়াবান্ধা, নৌকাবাইচসহ দেশীয় খেলাধুলা ও লোকঐতিহ্য বাংলাদেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এসব ঐতিহ্যবাহী খেলাধুলাকে আরও জনপ্রিয় ও বিস্তৃত করতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

তিনি নদীমাতৃক বাংলাদেশের মানুষের জীবন ও সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত নৌকাবাইচসহ ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন।

মন্ত্রী বলেন, পুলিশ কেবল জনগণের বন্ধু ও নিরাপত্তার রক্ষকই নয়, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নেও বাংলাদেশ পুলিশ অগ্রণী ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে পুলিশের নিবিড় সম্পর্ক আরও সুদৃঢ় করতে কমিউনিটি পুলিশিংয়ের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের সময়োপযোগী ও জনসম্পৃক্ত আয়োজনের জন্য তিনি বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানান।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন-৫) অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক ও মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ এবং মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান খিজিল।

এর আগে সংস্কৃতি মন্ত্রী ভাষা শহীদদের স্মরণে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে নির্মাণাধীন শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মসংস্থান ও শ্রমিকদের দক্ষতা উন্নয়নে আইএলওর সহযোগিতা চান উ

1

চাঁপাইনবাবগঞ্জে দেখা মিলল বিরল হীরামন পাখির

2

ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ

3

শ্রমিকদের স্বার্থ রক্ষা ও পোশাকশিল্পের উৎপাদন-রপ্তানি সচল রা

4

হাসপাতালে মঈন খানকে দেখতে গেলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

5

শেহজাদ-মাহিন-সুমনের ব্যাটে বসুন্ধরা স্ট্রাইকার্সের ১৯৮

6

ইইউ সদস্যপদ আলোচনা পুনরায় শুরু নিয়ে আইসল্যান্ডে গণভোট

7

খাদ্য সংরক্ষণ ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ-পাকি

8

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সরকারি ঋণের হার কম, আইএমএফের প্রাক্

9

রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

10

অ্যানিমেটেড সিরিজে এবার মেসি

11

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা কমেছে, স্থিতিশীলতা বেড়েছে: যুক্তর

12

জনগণের প্রত্যাশা পূরণে নিরলস কাজ করছে সরকার: হুইপ দুলু

13

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

14

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

15

সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

16

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: ম

17

সব জাতিসত্তার অংশগ্রহণে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান সংস্কৃ

18

রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

19

জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরা

20