অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাঁচ গোল করে একাই দলকে নকআউটে নিলেন মেসি

আজকের ম্যাচে শুরুটা হয়েছিল চরম হতাশায়। লিওনেল মেসির মতো ফুটবল জাদুকরের হাত ধরে এমন সহজ সুযোগ হাতছাড়ার দৃশ্য খুব একটা দেখা যায় না। তবে সেই আক্ষেপ দীর্ঘস্থায়ী হতে দেননি আর্জেন্টাইন অধিনায়ক। পেনাল্টি মিসের হতাশা ঝেড়ে ফেলে জোড়া গোল করে একদিকে যেমন নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, তেমনি অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই আর্জেন্টিনাকে পৌঁছে দিয়েছেন বিশ্বকাপের নকআউট পর্বে।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। তৃতীয় মিনিটে লাউতারো মার্টিনেজ ডি-বক্সে ফাউলের শিকার হলে ভিএআর প্রযুক্তির সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। অষ্টম মিনিটে স্পট কিক নিতে আসেন মেসি। হাতছানি ছিল বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার। কিন্তু মেসি যেন এদিন বুঝিয়ে দিলেন রক্ত-মাংসের মানুষ তিনিও। তার নেওয়া শটটি গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়।
প্রথমার্ধের বাকি সময়টুকুও যেন ছিল আর্জেন্টিনার জন্য গোলখরা ও স্নায়ুচাপের। ২১ মিনিটে মেসির শট অস্ট্রিয়ার ডিফেন্ডার আলাবা আটকে দেন, আবার ৩৩ মিনিটে ফাঁকা পোস্টেও গোল করতে ব্যর্থ হন আর্জেন্টাইন জাদুকর।তবে ৩৮ মিনিটে কাঙ্ক্ষিত সেই মাহেন্দ্রক্ষণ আসে। বাম দিক থেকে নিজেই আক্রমণ গড়ে পেনাল্টি বক্সের প্রান্ত থেকে দুর্দান্ত এক নিখুঁত শটে বল জালে জড়ান মেসি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপের মঞ্চে নিজের ১৭তম গোল তুলে নিয়ে মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে যান তিনি। এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।
দ্বিতীয় ও শেষার্ধে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। ৬৩ মিনিটে ফের্নান্দেস ও ৭৪ মিনিটে গঞ্জালেসের প্রচেষ্টাগুলো অস্ট্রিয়ার রক্ষণভাগে বাধা পায়। গঞ্জালেসের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে দ্বিতীয় গোলের অপেক্ষা দীর্ঘ হতে থাকে। ৮৭ মিনিটে আবারও গোলের সুযোগ তৈরি হলেও অস্ট্রিয়ান ডিফেন্ডারদের দৃঢ়তায় তা সফল হয়নি।
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। আলভারেসের ক্ষিপ্র গতির কাউন্টার-অ্যাটাক থেকে পাওয়া বল অস্ট্রিয়ার গোলরক্ষক শ্লাগার ঠেকিয়ে দিলেও শেষ রক্ষা হয়নি। ফিরতি বল পেয়ে মেসি তার দ্বিতীয় প্রচেষ্টায় গোললাইনে দাঁড়িয়ে থাকা দানসোকে পরাস্ত করে বল জালে জড়িয়ে জয় নিশ্চিত করেন। এই জয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। সেখানেও তিনটি গোলই করেন মেসি। এই বিশ্বকাপে আর্জেন্টিনা দল গোল করেছে মোট পাঁচটি। তার পাঁচটিই করেছেন মেসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিওতে হাসপাতাল, নার্সিং সেন্টার ও জাদুঘর পরিদর্শন করলেন ডা

1

পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-নেদারল্যান্ডস যৌথভাবে কাজ কর

2

সৌর বিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা স

3

রবীন্দ্রনাথ ও বার্ট্রান্ড রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি প্রক

4

কৃষক-শ্রমিক-শিক্ষকসহ সাধারণ মানুষের অধিকার সংরক্ষণ করতে হবে:

5

অ্যানিমেটেড সিরিজে এবার মেসি

6

জনগণের ম্যান্ডেট নিয়ে সবসময় জনগণের পাশে বিএনপি: স্থানীয় সরকা

7

রিলস নির্মাতাদের জন্য নতুন ফিচার আনছে মেটা

8

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

9

নেপালে হিমলুং পর্বতে তুষারধসে নিহত ২, নিখোঁজ ১৪

10

গ্যাস-বিদ্যুৎ সরবরাহ বাড়ায় শিল্পে উৎপাদন স্বাভাবিক

11

ছোট হেডিং: ইউটিউবে এআই কনটেন্ট শনাক্তে নতুন প্রযুক্তি

12

টেকসই এলডিসি উত্তরণে আরও সময় চায় বাংলাদেশ

13

আইইবি নির্বাচন ঘিরে এ্যাবের ৯ সদস্য বহিষ্কার, ৬ জনকে শোকজ

14

দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্

15

যুবশক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান র

16

টম ক্রুজের পর বেতো মন্টেনেগ্রোর সঙ্গে আনা দে আরমাসের প্রেমের

17

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃ

18

নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা ও পরীক্ষার সক্ষমতা বাড়াতে হব

19

স্বাস্থ্য খাতে চীনা বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

20