অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রচার জোরদারের তাগিদ

তথ্য অধিদফতর এবং মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস)-এর যৌথ আয়োজনে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০২৬ বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা আজ সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মোঃ শাহ আলম।


প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো: শাহ আলম বলেন, বাংলাদেশে তামাক ও সিগারেট খাত থেকে সরকার প্রতিবছর প্রায় ৪০ হাজার কোটি টাকা রাজস্ব আয় করে । কিন্তু ধূমপানের ফলে অর্থনৈতিক ক্ষতি হয় প্রায় ৮৮ হাজার কোটি টাকা। শুধু অর্থ নয় স্বাস্থ্যেরও ক্ষতির পরিমাণ অনেক।

এ ক্ষতি মোকাবিলায় ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার পুরোপুরি নির্মূল করা না গেলেও নিয়ন্ত্রণে আনা জরুরি। নাটক, সিনেমার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ধূমপানের প্রচারণা হয়ে থাকে উল্লেখ করে তিনি বলেন, এ ব্যাপারে নীতিমালা তৈরির কাজ করছে সরকার। তিনি জানান, শীঘ্রই এ সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করা হবে। ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার কমাতে তথ্য ক্যাডারের কর্মকর্তাদের আরো কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেন, ধূমপান ও তামাকবিরোধী আন্দোলন দীর্ঘদিন ধরে বাংলাদেশে চলে আসছে । এ আন্দোলনকে আরো বেগবান ও সফল করতে তথ্য ক্যাডারের কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তিনি বলেন, সারা দেশে কর্মরত তথ্য অফিসাররা ধূমপান বিরোধী কার্যকর প্রচার চালাবেন। জনমত তৈরি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পক্ত করা গেলে ধূমপান বিরোধী আন্দোলন সফল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।


আলোচনা সভায় মুখ্য আলোচক ও মানসের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরুপরতন চৌধুরী জানান, দেশে প্রতি বছর প্রায় দু্ই লাখ মানুষ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে মারা যায় । প্রায় ১২ লাখ মানুষ নানা রোগে আক্রান্ত হয় ও এক লাখ মানুষ পঙ্গুত্ব বরণ করেন। দিন দিন এ ভয়াবহতা বাড়ছে। মুখের ক্যান্সারসহ নানা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তের তালিকায় বাংলাদেশের অবস্থান পৃথিবীতে উপরের দিকে রয়েছে। এ অবস্থার পরিবর্তনের জন্য জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ জরুরি।

তিনি বলেন, আইন না মেনেই নাটক, সিনেমা, ওটিটি কনটেন্টে ধূমপানের দৃশ্য দেখানো হচ্ছে। এর ফলে তরুণ সমাজ ধূমপান ও মাদকের প্রতি আগ্রহী হয়ে পড়ছে । সৃজনশীলতা ও শিল্পের স্বার্থে ধূমপানের দৃশ্য দেখানোর যে যুক্তি দেখানো হয় তা মোটেই গ্রহণযোগ্য নয় । চলচ্চিত্র ছাড়পত্র প্রদানের ক্ষেত্রে এ বিষয়টি আরো জোরালোভাবে বিবেচনায় নেয়ার দাবিও জানান তিনি ।


সভায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০২৬ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি সংগঠন ভাইটাল স্ট্রাটেজিস-এর টেকনিক্যাল এডভাইজার আমিনুল ইসলাম সুজন।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তথ্য অধিদফতরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ভাইটাল স্ট্রাটেজিস এর ম্যানেজার (তামাক নিয়ন্ত্রণ) ফাহমিদা ইসলাম, মাদক বিরোধী সংগঠন প্রত্যাশা’র সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, বিইআর-ঢাকা বিশ্ববিদ্যালয়ের তামাক নিয়ন্ত্রণ প্রকল্প পরিচালক হামিদুল ইসলাম হিল্লোল, টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেল এর প্রকল্প সমন্বয়কারী ফারহানা জামান লিজা, ডাব্লিউবিবি ট্রাস্টের সিনিয়র প্রকল্প কর্মকর্তা সামিউল হাসান সজীব প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বাংলাদেশ তথ্য অধিদফতরের ৪০ এর অধিক কর্মকর্তা ও তামাক বিরোধী সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

1

পরমাণু বর্জ্য সংরক্ষণে সিঙ্গাপুরের সম্ভাবনা, বলছে গবেষণা

2

আইইবি নির্বাচন ঘিরে এ্যাবের ৯ সদস্য বহিষ্কার, ৬ জনকে শোকজ

3

স্থানীয় সরকার নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক: ত

4

চট্টগ্রামে পাঁচ বছরে বেড়েছে আখের আবাদ ও উৎপাদন

5

দুর্গাপূজার টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ

6

জনস্বার্থ বিবেচনায় উন্নয়ন প্রকল্প গ্রহণের নির্দেশ এলজিআরডি ম

7

জাতিসংঘে ভাষণ দিয়ে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহম

8

চাঁপাইনবাবগঞ্জে দেখা মিলল বিরল হীরামন পাখির

9

কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের আশা হু

10

এক মামলায় জামিন পেলেন দীপু মনি

11

শাহজালালে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন

12

ইরানপন্থী মন্তব্যে উপস্থাপিকার জেল

13

একনেক সভায় ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

14

প্রযুক্তি নয় দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল ল

15

পীরগঞ্জের বিসমাইলে অশ্রুসিক্ত বিদায়ে দুর্গা প্রতিমা বিসর্জন

16

বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্

17

দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

18

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্

19

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রতিমন্ত্রী মীর শাহে আল

20