অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

চিকিৎসা সরঞ্জাম কিনে কয়েক লাখ কোটি টাকা চুরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রয়োজনের তুলনায় অতিরিক্ত চিকিৎসা সরঞ্জাম কিনে আগের সরকার কয়েক লাখ কোটি টাকা চুরি করেছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে স্বাস্থ্য খাতে সততা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিনি।

প্রয়োজনের তুলনায় অতিরিক্ত চিকিৎসা সরঞ্জাম কিনে আগের সরকার কয়েক লাখ কোটি টাকা চুরি করেছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, জনবল ও টেকনিশিয়ান না থাকা সত্ত্বেও কোটি কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে। এসব সরঞ্জাম এখন অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।

আজ জেলা প্রশাসন, মানিকগঞ্জের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে সভাটির আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

স্বাস্থ্য খাতের প্রতিটি ক্ষেত্রে সততা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালগুলোতে রোগীদের উন্নতমানের খাবার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে চিকিৎসক ও নার্সদের রোগীদের সঙ্গে মানবিক, আন্তরিক ও সৌজন্যমূলক আচরণ করতে হবে। স্বাস্থ্যসেবার প্রতিটি ক্ষেত্রে গুণগত মান আরও উন্নত করতে হবে।

তিনি বলেন, সবকিছুর পর ঘুরেফিরে একটি বিষয়ই সামনে আসে—দুর্নীতির বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করতে হবে।

মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা যাবে না উল্লেখ করে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, যারা মাদক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং যারা মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেয়, তাদেরও আইনের আওতায় আনতে হবে। কেউ জামিনে বের হয়ে আবার মাদক কর্মকাণ্ডে জড়ালে প্রয়োজন অনুযায়ী তাকে পুনরায় গ্রেপ্তার করতে হবে। যেকোনো মূল্যে মাদক নির্মূল করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর এবং মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবিবার শুরু বাজেট অধিবেশন

1

রিলস নির্মাতাদের জন্য নতুন ফিচার আনছে মেটা

2

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

3

সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: স

4

প্রাথমিক বিদ্যালয় ভবন তৈরীতে এলজিইডির সাফল্য

5

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসী

6

টেকসই উন্নয়নে বিএসটিআই আরও শক্তিশালী করার ঘোষণা শিল্পমন্ত্রী

7

উত্তরবঙ্গে কৃষি হাবে ৩ হাজার কোটি টাকা

8

ইইউ সদস্যপদ আলোচনা পুনরায় শুরু নিয়ে আইসল্যান্ডে গণভোট

9

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

10

পাঁচ গোল করে একাই দলকে নকআউটে নিলেন মেসি

11

ফুটপাত দখলমুক্তকরণ: রাজনৈতিক সদিচ্ছা না থাকলে সমাধান অসম্ভব

12

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে

13

‘আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্রের কোনো মিল নেই’ — মির্জা ফখরুল

14

প্রতি উপজেলায় গার্লস স্কুল ও মাদ্রাসা সরকারিকরণ চাইলেন এমপি,

15

আজ রাতের আকাশে বিরল ‘ব্লু মুন’

16

চীনের সহযোগিতা বাড়াতে এলজিআরডি মন্ত্রীর প্রস্তাব

17

দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে - মৎস্য ও প্রাণি

18

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভারতের সমস্যা আরও বাড়াবে?

19

শুটিং সেটে অস্বস্তিকর অভিজ্ঞতা, মুখ খুললেন প্রিয়া বাপাট

20