অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

৯৫ বছরেও হাল ছাড়েননি রুস্তম, পেঁপে চাষে সপ্তাহে আয় ২ হাজার

বয়স ৯৫ বছর। তবু থেমে নেই বরগুনার রুস্তম আলী। প্রায় দেড় একর জমিতে দেশি শাহী জাতের পেঁপে চাষ করে প্রতি সপ্তাহে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত নিট আয় করছেন এই প্রবীণ কৃষক।

বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, কিন্তু কাজের প্রতি আগ্রহ কমেনি বরগুনার সদর উপজেলার সদর ইউনিয়নের আমতলী-নিমতলী এলাকার রুস্তম আলীর। ৯৫ বছর বয়সেও নিজের পেঁপে বাগান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

চুক্তিতে নেওয়া প্রায় দেড় একর জমিতে রুস্তম আলী গড়ে তুলেছেন পেঁপের বাগান। সেখানে তিনি দেশি শাহী জাতের সাড়ে ৩৫০টি পেঁপের চারা রোপণ করেছেন। পরিচর্যা ও পরিশ্রমে গাছগুলো এখন ফলন দিতে শুরু করেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বাগানে কাজ করছেন রুস্তম আলী। কোনো গাছ হেলে পড়লে সেটি সোজা করছেন, গাছের গোড়ার আগাছা পরিষ্কার করছেন। কখনো আবার গাছে থাকা পেঁপের পরিপক্বতা যাচাই করছেন। তাঁর এই চাষাবাদ দেখতে স্থানীয়রাও বাগানে আসছেন।

স্থানীয় মোমেনা, আমিনুদ্দিন, রুবেলসহ কয়েকজন জানান, এই বয়সে অনেকেই ঘরে বিশ্রামে সময় কাটান। সেখানে রুস্তম আলীকে মাঠে কাজ করতে দেখে তারা বিস্মিত হন। তাঁর চাষাবাদ দেখে তারা নিজেরাও বাড়িতে ছোট পরিসরে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেছেন।

চাষাবাদের পাশাপাশি বাগানের পেঁপে নিজেই বরগুনা বাজারে নিয়ে বিক্রি করেন রুস্তম আলী। প্রতি সপ্তাহে পেঁপে বিক্রি করে তাঁর নিট লাভ থাকে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা। চলতি মৌসুমে বাগান থেকে অন্তত ২ লাখ টাকার পেঁপে বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে তাঁর।

নিজের কাজের অভিজ্ঞতা জানিয়ে রুস্তম আলী বলেন, ‘কাজ করতে পারলে শরীর ও মন দুটোই ভালো থাকে। অলস বসে না থেকে জমিতে পরিশ্রম করি। এতে নিজের আয়ও হচ্ছে, আবার মনও ভালো থাকছে। আমি গত কয়েক বছর ধরে পেঁপে চাষ করে আসছি। আল্লাহর রহমতে ভালো আছি। আমি তরুণদের বলতে চাই, বেকার বসে না থেকে চাষাবাদ করে নিজেরাই আয় করো।’

রুস্তম আলীর ছেলে হাবুল হাওলাদার বলেন, তাঁর বাবার বয়স ৯৫ বছর। এই বয়সেও তিনি প্রতিদিন সকালে উঠে মাঠে কাজে আসেন। চুক্তিতে নেওয়া দেড় একর জমিতে একার প্রচেষ্টায় সাড়ে ৩৫০টি পেঁপে গাছ ফলিয়েছেন। প্রতি সপ্তাহে নিজেই পেঁপে পেড়ে বাজারে গিয়ে বিক্রি করেন। তাঁর বাবার পেঁপে বাগান সংসারের বাড়তি আয়ের উৎস।

বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় সবজি ও ফল চাষ এখনো তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। চলতি অর্থবছরে বরগুনায় ২১৪ হেক্টর জমিতে পেঁপের আবাদ হয়েছে। এ বছর জেলায় পেঁপের মোট উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ১০০ মেট্রিক টন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনার অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ সিএম রেজাউল করিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বৃদ্ধ রুস্তম আলীর পেঁপে চাষের বিষয়টি কৃষি বিভাগের নজরে এসেছে। তাঁকে সার্বিক কৃষি পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

৯৫ বছর বয়সেও রুস্তম আলীর চাষাবাদ স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি করেছে। স্থানীয়দের মতে, সঠিক কৃষি পরামর্শ ও প্রয়োজনীয় সরকারি সহযোগিতা পেলে তাঁর মতো কৃষকদের সাফল্য অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং তরুণদের কৃষিকাজে আগ্রহী করতে ভূমিকা রাখতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়ার জাতিসংঘ ভাষণে স্বনির্ভরতা ও দক্ষিণ এশীয় সহযোগিতার আহ্ব

1

মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি

2

চাঁদের আলোয় গোসল করছে পৃথিবী!

3

দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সব প্রস্তুতি নিয়েছে সরকার: ভূম

4

দক্ষিণী অভিনেত্রীর বাসায় বোমা হামলার হুমকি!

5

সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে আসছে ফিনিক্স সামিট ২০২৬

6

নারী ও শিশুর প্রতি সহিংসতায় জিরো টলারেন্স বাস্তবায়নের আহ্বান

7

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার

8

প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা সরকারের

9

সৌর বিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা স

10

৩০ বছরেও জলবায়ু পদক্ষেপে অগ্রগতি নেই: স্থানীয় সরকারমন্ত্রী

11

সনদ নয়, সবার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টিই বাউবির লক্ষ্য: শিক্ষ

12

শেরেবাংলা নগরে নতুন সচিবালয় নির্মাণের অনুমোদন দিল মন্ত্রিসভা

13

শার্শায় প্রায় ১২ কোটি টাকায় নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন আর্চ স

14

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

15

জীবনমান উন্নয়ন ও টেকসই অগ্রগতিই সরকারের লক্ষ্য: চিফ হুইপ

16

পীরগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

17

জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের দায়িত্বশীল হওয়ার নির্দেশ প্

18

গণতন্ত্র ও জনকল্যাণে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের

19

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, যোগ্য সবাই প

20