অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে আওয়ামী লীগ–যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল–ডেমরা সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। বিষয়টি নজরে আসার পর পুলিশ অভিযান শুরু করে। পরবর্তীতে শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার (৬ জুন) পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— জীবন (৩৪), মো. আলম (৩০), মো. সোহেল (৪৪), আয়নাল মিয়া (৪৫) ও জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (৩৫)। তারা সবাই সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশের দাবি, গ্রেফতারকৃতদের মধ্যে জীবন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের ক্যাডার, আয়নাল মিয়া ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর আলম বিদ্যুৎ ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য। এছাড়া মো. আলম ও মো. সোহেল আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত এবং তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলাসহ একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, শিমরাইল–ডেমরা সড়কে মিছিলের ঘটনায় তথ্য–উপাত্ত সংগ্রহের পর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

1

চীন-রাশিয়া সম্পর্ক এখন ‘আরও মূল্যবান’: শি জিনপিং

2

ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু

3

অবকাঠামো নয়, শিশুর কার্যকর শেখাই প্রাথমিক শিক্ষার অগ্রাধিকার

4

ভুয়া তথ্য প্রচারে ক্ষুব্ধ মিমি, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

5

এআইতে সংবাদ ব্যবহারে গুগলের ওপর নতুন নিয়ন্ত্রণ

6

বাংলাদেশ রেলওয়ের রেলপথ রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা নিয়ে জরিপে প

7

গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প এক বছরের মধ্যে শেষ করার নির

8

জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তির

9

সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে: স্বাস্থ

10

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্র

11

১০ হাজার টনের যুদ্ধজাহাজের নির্দেশ কিমের

12

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা করছে সরকার

13

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রতিমন্ত্রী মীর শাহে আল

14

বর্ণিল আয়োজনে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বৈশাখী মে

15

ড্র করেও সেমিতে আর্সেনাল

16

শাহজালালে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন

17

ঢাকা–কুমিল্লা বিকল্প মহাসড়কের প্রস্তাব, নতুন সম্ভাবনার দ্বার

18

বিশ্ব ব্যাংকের অর্থায়নে এলজিইডির একটি সফল প্রকল্প ""এলজিসিআর

19

পদত্যাগ করলেন মেসিদের কোচ মাচেরানো

20