অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

এডিপিভুক্ত প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নের নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত (এডিপি) প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। প্রকল্পের ভৌত ও আর্থিক অগ্রগতি নিয়মিত পর্যালোচনার পাশাপাশি সমস্যা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত (এডিপি) প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ।

এ প্রসঙ্গে তিনি বলেন, চলমান প্রকল্পগুলোর ভৌত ও আর্থিক অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করতে হবে। প্রকল্প বাস্তবায়নে কোনো সমস্যা থাকলে তা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এডিপিভুক্ত প্রকল্পগুলোর ২০২৬-২৭ অর্থবছরের জুলাই মাসের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশনা দেন জনপ্রশাসন উপদেষ্টা।

তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর মধ্যে অবকাঠামো উন্নয়ন, বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ কেন্দ্র আধুনিকায়ন ও ডিজিটাইজেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এসব প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে।

মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, কোনো প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পথে থাকলে এবং তা বাস্তবায়নে অতিরিক্ত সময়ের প্রয়োজন হলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মেয়াদ বাড়ানোর উদ্যোগ নিতে হবে। তবে প্রকল্পের মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে কোনোভাবেই ব্যয় বৃদ্ধি করা যাবে না।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেন, যুগ্মসচিব মুহাম্মদ আব্দুস সালাম, পরিকল্পনা কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরাও অনলাইনে যুক্ত হয়ে সভায় অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিলস নির্মাতাদের জন্য নতুন ফিচার আনছে মেটা

1

জাতির সঙ্গে ইনসাফ হয়নি-অন্তর্বর্তী সরকারের সমালোচনায় জামায়াত

2

আগাম ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

3

বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক

4

৩ জেলায় মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ

5

বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্কবার্তা

6

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

7

মোসাদ্দেককে নিয়ে আশাবাদী মিরাজ, দলে দেখছেন বাড়তি ভারসাম্য

8

সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: স

9

সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে: স্বাস্থ

10

‘আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্রের কোনো মিল নেই’ — মির্জা ফখরুল

11

ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

12

ঢাকায় ইঁদুরের দৌরাত্ম্য: বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতায় বাড়ছে

13

জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তির

14

বিদ্যুৎখাতে ব্যর্থতার দায় জনগণের ওপর চাপানো যাবে না: ইসলামী

15

সবুজ ঢাকা গড়তে বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান

16

রবিবার শুরু বাজেট অধিবেশন

17

ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন

18

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসী

19

এলজিইডিতে কর্মচারীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

20