অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

এলজিইডিতে কর্মচারীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মচারীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। এ সময় তিনি পরিবেশ রক্ষায় সবাইকে আরও বেশি করে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।

কর্মচারীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন মোঃ সবুজ খান। তাঁর নেতৃত্বে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। কর্মচারীদের এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”

তিনি আরও বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও এলজিইডি গুরুত্ব দিয়ে কাজ করছে। একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা বলেন, “আজকের একটি গাছ আগামী দিনের নির্মল বাতাস ও নিরাপদ পরিবেশের নিশ্চয়তা। তাই বৃক্ষরোপণকে সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে।”

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এলজিইডির কর্মচারীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানের সবুজ ও নান্দনিক পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে আওয়ামী লীগ–যুবলীগের ৫ নেতাকর্মী গ

1

হাঁসের খামার নিয়ে বিরোধে নারী উদ্যোক্তাকে হামলার অভিযোগ

2

ঢাকায় ইঁদুরের দৌরাত্ম্য: বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতায় বাড়ছে

3

সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে আসছে ফিনিক্স সামিট ২০২৬

4

বাংলাদেশ ও কাতারের যৌথ কমিটির বৈঠক

5

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

6

চীনের সহযোগিতা বাড়াতে এলজিআরডি মন্ত্রীর প্রস্তাব

7

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের জনসচেতনতামূলক র‌

8

মোসাদ্দেককে নিয়ে আশাবাদী মিরাজ, দলে দেখছেন বাড়তি ভারসাম্য

9

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

10

পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

11

শুটিং সেটে অস্বস্তিকর অভিজ্ঞতা, মুখ খুললেন প্রিয়া বাপাট

12

এক মামলায় জামিন পেলেন দীপু মনি

13

মানবসেবায় লায়ন্সের ভূমিকা প্রশংসনীয়: স্পিকার

14

তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর

15

র‍্যাবকে একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন ক

16

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসী

17

বিদ্যুৎখাতে ব্যর্থতার দায় জনগণের ওপর চাপানো যাবে না: ইসলামী

18

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

19

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্

20