অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিভিল এভিয়েশন একাডেমিতে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ পর্যালোচনা কোর্স সম্পন্ন

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সহায়তায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সিভিল এভিয়েশন একাডেমিতে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ ও মূল্যায়ন পদ্ধতির কোর্স উপকরণ পর্যালোচনাবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ২৫ থেকে ২৭ অক্টোবর অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সংশ্লিষ্ট পেশাজীবীদের প্রশিক্ষণ উপকরণ যাচাই ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

ঢাকায় বেবিচকের সিভিল এভিয়েশন একাডেমিতে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের শিরোনাম ছিল ‘Conducting a Cursory Review of Competency-based Training and Assessment (CBTA) Course Materials’। ২৮ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে প্রশিক্ষণটি সফলভাবে সম্পন্ন হওয়ার তথ্য জানানো হয়।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আইসিএওর সিনিয়র ইনস্ট্রাক্টর ক্যাপ্টেন মোস্তফা হুম্মাদি। এতে বেবিচকের প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষণ ব্যবস্থাপক, প্রশিক্ষক, পাইলট, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, ফ্লাইট সেফটি অফিসারসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন।

প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ ও মূল্যায়ন (সিবিটিএ) পদ্ধতিতে তৈরি প্রশিক্ষণ কোর্সের উপকরণ পর্যালোচনার জন্য অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বাড়ানো। একই সঙ্গে প্রশিক্ষণ উপকরণের গুণগত মান যাচাই, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করা এবং দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের কার্যকারিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

কোর্সটি সম্পর্কে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক ও আইসিএও ইনস্ট্রাক্টর প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে মানসম্মত ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কোর্স তৈরি এবং পর্যালোচনার সক্ষমতা বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে বেবিচকের প্রশিক্ষণ কার্যক্রমের গুণগত মান উন্নয়ন, প্রশিক্ষণ উপকরণের মান নিশ্চিতকরণ এবং দক্ষ জনবল গড়ে তোলার প্রচেষ্টা আরও জোরদার হবে।

প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বেবিচকের সদস্য (এটিএম) এয়ার কমডোর মোঃ নূর-ই-আলম, এএফডব্লিউসি, পিএসসি, এটিসি বলেন, বেসামরিক বিমান চলাচল খাতে দক্ষ ও যোগ্য জনবল গড়ে তুলতে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ উপকরণের যথাযথ পর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, সিবিটিএ পদ্ধতির কার্যকর প্রয়োগের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের বাস্তব কর্মদক্ষতা মূল্যায়ন এবং প্রশিক্ষণের গুণগত মান উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন আইসিএওর সিনিয়র ইনস্ট্রাক্টর ক্যাপ্টেন মোস্তফা হুম্মাদি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিতদের শাড়ি দিলেন খাদ

1

জাতিসংঘ সফর শেষে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

2

ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

3

জলবায়ু সহনশীলতা ও গ্রামীণ জীবিকা জোরদারে ১১২ মিলিয়ন ডলারের প

4

দায়িত্বে অবহেলা ও বিশৃঙ্খলায় সহায়তা করলে কঠোর ব্যবস্থা: স্বর

5

জাপানের সেবা খাতে তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে: এলজি

6

প্রধানমন্ত্রীর দেওয়া নতুন বাড়িতে উঠলেন গোলাপি বেগম

7

কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের আশা হু

8

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছে সরকার: প্রধানমন্

9

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

10

কর্ণফুলী ইপিজেডের কারখানায় সবুজের ছায়ায় শ্রমিকদের স্বস্তি

11

টেক্সাসে চালকবিহীন ‘সাইবারক্যাব’ চালু করল টেসলা

12

নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্প

13

গণতন্ত্র ও জনকল্যাণে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের

14

উপকূলীয় ১৪ জেলার সুরক্ষায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

15

স্বাস্থ্যকর্মীর সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান রাষ্

16

পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন ও জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার:

17

বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ দিতেই দায়মুক্তি আইন করেছিল আওয়াম

18

দুর্নীতি ও কমিশন বাণিজ্যের বিরুদ্ধে কঠোর সরকার: আইনমন্ত্রী

19

সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে: স্বাস্থ

20