অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন ও জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়ন, আবাসন সংকট নিরসন ও সমান অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, দয়াগঞ্জে নতুন দুটি ভবনসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আরও ১৭টি ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়ন, আবাসন সংকট নিরসন এবং সমাজে সমান অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর দয়াগঞ্জ পরিচ্ছন্নতাকর্মী নিবাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তেলেগু ও কানপুরী ভাষাভাষী পরিচ্ছন্নতাকর্মী পরিবারের মধ্যে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দুটি পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদান দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা যেন সমাজে মাথা উঁচু করে বসবাস করতে পারেন এবং সমান অধিকার ভোগ করতে পারেন, সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার কাজ করছে।

তিনি জানান, পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সংকট দূর করতে আধুনিক ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট নির্মাণের প্রস্তাব বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি পরিচ্ছন্নতাকর্মী পরিবারের শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

মীর শাহে আলম বলেন, শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় তেলেগু ও কানপুরী ভাষাভাষী ৬৮০টি পরিচ্ছন্নতাকর্মী পরিবারের প্রত্যেককে ২ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁদের স্থানীয় দুটি মন্দিরেও বিশেষ অনুদান দেওয়া হয়েছে।

পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দয়াগঞ্জে নতুন দুটি ভবন নির্মাণের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আরও ১৭টি ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, পরিচ্ছন্নতাকর্মীদের বিনা খরচে চিকিৎসাসেবা এবং কোনো কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে এককালীন চার লাখ টাকা অনুদান দেওয়ার ব্যবস্থা করেছে সরকার।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাঃ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, স্থানীয় নেতারা এবং তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মোহাঃ আবদুস সালাম পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণে সিটি করপোরেশনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে ৪ আন্তর্জাতিক প্রতিষ্

1

মানসম্পন্ন পণ্য পাওয়া নাগরিকের অধিকার: শিল্পমন্ত্রী

2

ব্রাজিল-হাইতি ম্যাচ ড্র হলে জমে যাবে গ্রুপ ‘সি’-এর সমীকরণ

3

রিলস নির্মাতাদের জন্য নতুন ফিচার আনছে মেটা

4

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের কল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধ

5

ঢাকা-বাকু ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর

6

কৃষকের চাহিদা অনুযায়ী ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ

7

নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানি, ঢাকার তীব্র নিন্দা

8

দশ মাসে সুপ্রিম কোর্টের হেল্পলাইনে ৮ হাজার ৫৪টি কল

9

দেশকে ভালোবেসে একসঙ্গে গড়ে তুলতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

10

শৈশবেই বৈষম্য রুখতে প্রাথমিকে অভিন্ন পোশাক ও খাবার-জনপ্রশাসন

11

খেলাধুলার সঙ্গে লেখাপড়া ও সংস্কৃতিতেও এগিয়ে যেতে হবে: প্রধান

12

রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে আগাম প্রস্তুতির নির্দেশ

13

আগস্টে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ১০.৫৩ শতা

14

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

15

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

16

বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে: প্

17

৯৫ বছরেও হাল ছাড়েননি রুস্তম, পেঁপে চাষে সপ্তাহে আয় ২ হাজার

18

RDMS চালু করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

19

প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা: হ

20