অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতিসংঘের ৮১তম সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের (ওপিজিএ) ওয়েবসাইটে প্রকাশিত কর্মকর্তাদের তালিকায় তার নাম ও পদবি উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক বাসসকে বলেন, ‘ব্যারিস্টার জাইমা রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। তার ক্ষেত্রে জাতিসংঘের বিদ্যমান নিয়মাবলি ও নিয়োগপ্রক্রিয়া কঠোরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করা হয়েছে।’

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নির্বাচিত সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্তমানে দায়িত্ব পালন করছেন। তার কার্যালয়ে বিভিন্ন পদে মোট ৪০ জন কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি।

জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানকে ‘লিগ্যাল অফিসার-বাংলাদেশ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের নির্বাহী দপ্তরের অধীনে দায়িত্ব পালন করবেন।

ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, জাইমা রহমান একজন ব্যারিস্টার এবং আইন ও নীতি বিষয়ে বিশেষজ্ঞ। যুক্তরাজ্য ও বাংলাদেশে তার পেশাগত কাজের অভিজ্ঞতা রয়েছে।

তিনি কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন ও রাজনীতি বিষয়ে এলএলবি ডিগ্রি অর্জন করেছেন। ইংল্যান্ড ও ওয়েলসে ব্যারিস্টারি করার যোগ্যতার স্বীকৃতিস্বরূপ ‘দি অনারেবল সোসাইটি অব দ্য ইনার টেম্পল’ থেকে সনদও পেয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশে তালিকাভুক্ত অ্যাডভোকেট হিসেবে কাজ করছেন।

যুক্তরাজ্যে তার পেশাগত অভিজ্ঞতার মধ্যে আবাসন, জনকল্যাণ ও শ্রম আইন রয়েছে। এ ছাড়া স্বাস্থ্য খাতে আইনি পরামর্শ ও জনসংযোগের পাশাপাশি সামাজিক কল্যাণ ও শিক্ষা আইন বিষয়ে ‘প্রো বোনো’ বা বিনামূল্যে আইনি সেবায় কাজ করেছেন তিনি।

বাংলাদেশে জাইমা রহমান ‘সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এর সঙ্গে কাজ করেছেন। সেখানে তার কাজের ক্ষেত্র ছিল সাংবিধানিক, করপোরেট ও বাণিজ্যিক আইন, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) এবং কর ব্যবস্থা।

এ ছাড়া বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ‘সুরভী’র পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন জাইমা রহমান। সংস্থাটি সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করে।

জাইমা রহমানের আগ্রহের ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে সুশাসন, অন্তর্ভুক্তিমূলক জননীতি, বিচার পাওয়ার অধিকার, শিক্ষা, লিঙ্গসমতা, ডিজিটাল নিরাপত্তা ও সামাজিক অন্তর্ভুক্তি।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে দায়িত্ব পাওয়া অন্য বাংলাদেশিরা হলেন কূটনীতিক আব্দুল আলিম, মোয়াজ্জেম হোসেন, মফিজুল ইসলাম, জাকির আহমেদ ও মো. রফিকুল আলম মোল্লা।

তাদের মধ্যে মো. আবদুল আলিম ডেপুটি শেফ দ্য কেবিনেটের দায়িত্বে রয়েছেন। আর মোয়াজ্জেম হোসেন অ্যাডভাইজার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার

1

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থান ও সুরক্ষায় বিশেষ ব্যবস্থা ন

2

ধর্ম যার যার, পরিচয় সবার বাংলাদেশি: প্রধানমন্ত্রী

3

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক হলেন সিনিয়র

4

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

5

ধর্মীয় অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: শেখ রবিউল আলম

6

শিশুদের মেধা ও প্রতিভায় গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত

7

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার অত্যন্ত সচেতন: স্বর

8

ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক সই

9

জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের দায়িত্বশীল হওয়ার নির্দেশ প্

10

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

11

আইন পেশায় সফল হতে অর্থ নয়, দক্ষতা অর্জনে মনোযোগ দিন: আইনমন্ত

12

অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মতুয়া দর্শন এক অন

13

লাইট ক্যামেরা অ্যাকশনেই দিন কাটে নাজনীন নীহার

14

কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালাতে পারে হিমালয়া এয়ারলাইন্স

15

ভারতের শেয়ারবাজারে বড় উত্থান, এক দিনেই বিদেশি বিনিয়োগ ১৬০ কো

16

যুক্তরাজ্যের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

17

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

18

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জাতীয় নির্বাচনের মতো প্রস্তুতি: সিইস

19

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি ও বিনিয়োগে সহ

20