অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণ বাংলাদেশের ইতিহাসে মাইলফলক: বুলু

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এক লাখের বেশি কার্ড বিতরণকে বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা সভাকক্ষে ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। একই সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর ফুলগাজী থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের বিভিন্ন এলাকায় কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

বরকত উল্যাহ বুলু বলেন, ফ্যামিলি ও কৃষক কার্ডের পাশাপাশি মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং মন্দিরের পুরোহিতদের বিভিন্ন ভাতা মিলিয়ে এক লাখের বেশি কার্ড দেওয়া হয়েছে। তাঁর দাবি, এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরকারি সেবা ও সুযোগ-সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার পথ সুগম হবে।

তিনি বলেন, সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কার্ডভিত্তিক ব্যবস্থায় উপকারভোগীদের তথ্য সংরক্ষণ ও যাচাই সহজ হওয়ার পাশাপাশি সরকারি সহায়তা বিতরণে অনিয়ম ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর সুযোগ তৈরি হবে।

বুলু আরও বলেন, সাধারণ মানুষের প্রাপ্য অধিকার ও সরকারি সহায়তা নিশ্চিত করার পাশাপাশি জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে এসব কর্মসূচি ভূমিকা রাখবে।

এ সময় তিনি সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি ধর্মের অপব্যাখ্যার বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার কথাও বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার এন. এম. নাসিরুদ্দিন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান, জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

এ ছাড়া বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুনসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমান ছিলেন রাষ্ট্র পুনর্গঠনের রূপকার

1

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

2

ইসরায়েলে সরকার গঠনে আইজেনকোটের পক্ষে ৬৭ আসনের সমর্থন

3

প্রযুক্তিনির্ভর ও মেধাভিত্তিক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়গুলোর প

4

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে আশাবাদ

5

রবীন্দ্রনাথ ও বার্ট্রান্ড রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি প্রক

6

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের বিকল্প নেই: স্বরাষ্ট্

7

রিয়াদে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্

8

আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নি

9

শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনের পর থেকেই ফ্যাসিবাদের পথে হা

10

স্পেনের সামনে কঠিন চ্যালেঞ্জ, আত্মবিশ্বাসী সৌদি আরব

11

তৃণমূল পর্যায়ে ক্যানসার চিকিৎসায় আরও ৫টি ইনমাস স্থাপন করছে স

12

রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক জোর

13

আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন রুহুল কবির রিজভী

14

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা ম

15

উষ্ণায়নে উত্তপ্ত মহাসাগর, বাড়ছে জলবায়ু বিপর্যয়ের ঝুঁকি

16

সিনিয়র সচিব হলেন স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান

17

সিভিল এভিয়েশন একাডেমিতে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ পর্যালোচনা

18

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

19

বিজ্ঞানীদের উদ্ভাবনের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে: মৎস্য

20