অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো শনাক্তকরণ এবং আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামে জন্ম নেওয়া বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন।

মঙ্গলবার সুইডেনের রাজধানী স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ বছরের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করে। ৮২ বছর বয়সী ফ্রান্সিস হালজেন বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসনের সঙ্গে যুক্ত।

নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক পর্যায়ের গবেষক ও প্রকৌশলীদের একটি দলের নেতৃত্ব দিয়েছেন হালজেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় এমন একটি বৈজ্ঞানিক যন্ত্র তৈরি হয়েছে, যার মাধ্যমে মহাবিশ্বকে নতুন উপায়ে পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে।

পদার্থবিজ্ঞানে নোবেল কমিটির চেয়ারম্যান মার্ক পিয়ার্স বলেন, হালজেনের দীর্ঘ অধ্যবসায় ও বৈজ্ঞানিক দূরদর্শিতা জ্যোতির্বিজ্ঞানের একটি নতুন ধারার পথ তৈরি করেছে।

নিউট্রিনো অত্যন্ত ক্ষুদ্র ও বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ মৌলিক কণা। পদার্থের সঙ্গে এসব কণার পারস্পরিক মিথস্ক্রিয়া খুবই দুর্বল হওয়ায় বিপুল পরিমাণ পদার্থ ভেদ করে প্রায় বাধাহীনভাবে চলাচল করতে পারে। এ কারণে মহাবিশ্বের দূরবর্তী ও শক্তিশালী মহাজাগতিক উৎস সম্পর্কে তথ্য সংগ্রহে নিউট্রিনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

হালজেন ১৯৮০-এর দশক থেকেই নিউট্রিনো শনাক্তকরণ নিয়ে গবেষণা করছেন। পৃথিবীর সবচেয়ে দুর্গম ও প্রতিকূল পরিবেশগুলোর অন্যতম দক্ষিণ মেরুতে নিউট্রিনো শনাক্ত করার উপায় নিয়ে তখন থেকে কাজ শুরু করেন তিনি।

দক্ষিণ মেরুর বরফের প্রায় দেড় কিলোমিটার গভীরে স্থাপন করা হয়েছে আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি। স্বচ্ছ বরফের বিশাল স্তরের মধ্যে স্থাপন করা বিশেষ সেন্সরের সাহায্যে পর্যবেক্ষণাগারটি নিউট্রিনোর ক্ষীণ সংকেত শনাক্ত করে।

আইসকিউবের মাধ্যমে বিজ্ঞানীরা পৃথিবীর বায়ুমণ্ডল ও সূর্যের পাশাপাশি মহাবিশ্বের দূরবর্তী জ্যোতির্বৈজ্ঞানিক উৎস থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করার সুযোগ পেয়েছেন।

নোবেল কমিটির মতে, এ গবেষণা মহাবিশ্ব পর্যবেক্ষণের ক্ষেত্রে নতুন একটি জানালা খুলে দিয়েছে। আলো বা তড়িৎচৌম্বকীয় তরঙ্গের পরিবর্তে নিউট্রিনো ব্যবহার করে মহাজাগতিক বস্তু ও ঘটনাবলি পর্যবেক্ষণের সুযোগ তৈরি হয়েছে। এর ফলে মহাবিশ্বের শক্তিশালী ও রহস্যময় কিছু উৎস সম্পর্কে নতুন তথ্য সংগ্রহ করা সম্ভব হচ্ছে।

পুরস্কারের অর্থ ১২ মিলিয়ন সুইডিশ ক্রোনা

এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের অর্থমূল্য ১২ মিলিয়ন সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান। পুরস্কারটি একজন ব্যক্তি, একাধিক বিজ্ঞানীর ছোট দল অথবা কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হতে পারে।

গত বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিন বিজ্ঞানী। ক্ষুদ্রাতিক্ষুদ্র কণার অদ্ভুত আচরণ এবং ‘কোয়ান্টাম টানেলিং’ নিয়ে তাদের গবেষণা চিকিৎসাক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল এমআরআই পরিমাপের প্রযুক্তি উন্নয়নে সহায়তা করে। একই সঙ্গে উন্নত মোবাইল ফোন ও আরও দ্রুতগতির কম্পিউটার তৈরির ভিত্তি তৈরিতেও এ গবেষণা ভূমিকা রাখে।

শুরু হয়েছে এবারের নোবেল পুরস্কার ঘোষণা

সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়। মস্তিষ্কের কার্যক্রম বোঝার ক্ষেত্রে আলো ব্যবহার করে নতুন ধরনের গবেষণার হাতিয়ার তৈরিতে অবদানের জন্য তিন বিজ্ঞানীকে চিকিৎসাবিজ্ঞানে নোবেল দেওয়া হয়েছে।

বুধবার রসায়নে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণার পর আগামী সোমবার অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার ঘোষণা করা হবে।

সূত্র: নোবেল প্রাইজ, সিএনএন, এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের প্রত্যাশা পূরণে নিরলস কাজ করছে সরকার: হুইপ দুলু

1

সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠ

2

দক্ষিণী অভিনেত্রীর বাসায় বোমা হামলার হুমকি!

3

কর্মসংস্থান ও শ্রমিকদের দক্ষতা উন্নয়নে আইএলওর সহযোগিতা চান উ

4

বন্ধুদের চমকে দিতে গিয়ে ‘গোপন প্রতিভা’ আবিষ্কার জাহ্নবীর

5

RDMS চালু করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

6

দুর্গাপূজার শিক্ষা হোক সত্য প্রতিষ্ঠা ও অন্যায় দূর করার প্রে

7

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

8

রাষ্ট্রপতির সঙ্গে হেফাজতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

9

প্রযুক্তি নয় দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল ল

10

৪৫তম বিসিএসের ৪৬ সহকারী কমিশনারকে বিভিন্ন কাস্টমস দপ্তরে পদা

11

শেরেবাংলা নগরে নতুন সচিবালয় নির্মাণের অনুমোদন দিল মন্ত্রিসভা

12

নজরুল ছিলেন মানবতা ও সাম্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে: জনপ্র

13

নতুন উদ্দীপনায় কাজ করতে আনসার সদস্যদের আহ্বান স্বরাষ্ট্রমন্ত

14

হোটেলে বসে সামরিক অভিযানের ঘোষণা, ইয়েমেন সরকারের বাস্তবতা নি

15

রবিবার শুরু বাজেট অধিবেশন

16

টাইব্রেকারে সেশেলসকে হারিয়ে বাংলাদেশের কিশোরদের জয়

17

কৃষিজমির টপসয়েল রক্ষায় খাল খননের মাটি যাবে ইটভাটায়

18

স্বাস্থ্য খাতে চীনা বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

19

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার অত্যন্ত সচেতন: স্বর

20