অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

মানসম্পন্ন পণ্য পাওয়া নাগরিকের অধিকার: শিল্পমন্ত্রী

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নিরাপদ ও মানসম্পন্ন পণ্য পাওয়া দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। এ অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-কে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উপলক্ষে ঢাকায় বিএসটিআই মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য ‘নীতি নির্ধারণী প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ বর্তমান সময়ের বাস্তবতার সঙ্গে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। তথ্যভিত্তিক ও প্রমাণনির্ভর নীতি প্রণয়নের জন্য নির্ভুল পরিমাপ ও সঠিক পরিসংখ্যান অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভোক্তাদের মধ্যে বিএসটিআই অনুমোদিত পণ্যের প্রতি আস্থা বৃদ্ধি করা প্রয়োজন। বিএসটিআইয়ের সনদপ্রাপ্ত পণ্য শুধু দেশের বাজারেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের সুনাম বহন করে। এজন্য পরীক্ষাগারগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পণ্যের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ভেজাল ও নকল পণ্য উৎপাদন, সরবরাহ এবং বাজারজাতকরণ বন্ধে বিএসটিআইসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে হবে। পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মাঠপর্যায়ে নজরদারি জোরদার এবং সংশ্লিষ্ট আইন কঠোরভাবে বাস্তবায়নের প্রয়োজন রয়েছে।

তিনি জানান, বিএসটিআইয়ের জনবল সংকট নিরসনের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে প্রতিষ্ঠানটিকে আরও দক্ষ, আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, এফবিসিসিআইয়ের প্রশাসক এম.ডি. আবদুর রহিম খান এবং বিএসটিআইয়ের পরিচালক (মেট্রোলজি) মাজাহারুল হকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউ সদস্যপদ আলোচনা পুনরায় শুরু নিয়ে আইসল্যান্ডে গণভোট

1

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

2

চিকিৎসা সরঞ্জাম কিনে কয়েক লাখ কোটি টাকা চুরি হয়েছে: স্বাস্থ্

3

শাহজালালে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন

4

চট্টগ্রাম বন্দরে আসছে আরও দু’টি তেলবাহী জাহাজ

5

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসী

6

‘জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কা

7

ব্রাজিল-হাইতি ম্যাচ ড্র হলে জমে যাবে গ্রুপ ‘সি’-এর সমীকরণ

8

গণতন্ত্র ও জনকল্যাণে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের

9

ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

10

সবুজ ঢাকা গড়তে বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান

11

ইউডিসিজিপি বড় ধরনের প্রকল্পগুলো জমি অধিগ্রহনের কারনে কাজের অ

12

বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনে বিরলে বিভিন্ন

13

মানসম্মত ও টেকসই উন্নয়নে দেশ ও জনগণের সেবা করতে এলজিইডির প্

14

এডিপিভুক্ত প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নের নির্দেশ জনপ্রশ

15

টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা

16

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

17

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

18

গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প এক বছরের মধ্যে শেষ করার নির

19

শিরোপা জয়ে ভারতের সামনে বাংলাদেশ

20