অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা ওয়াসা সিবিএর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় ঢাকা ওয়াসা ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি শ্রমিক নেতা মো. আজিজুল আলম খান।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে মো. আজিজুল আলম খান বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। ১৯৭৫ সালের এই দিনে বিপদগ্রস্ত দেশ ও জাতিকে জিম্মিদশা থেকে মুক্ত করতে সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে দেশের দায়িত্বভার অর্পণ করেছিলেন।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অনন্য। মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং সফল রাষ্ট্রনায়ক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আজিজুল আলম খান আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী সরকার ইতিহাসের পাতা থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস মুছে ফেলার চেষ্টা করেছে। এখন নতুন প্রজন্মের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনস্বীকার্য অবদান তুলে ধরার সময় এসেছে।

বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমানে একটি জনবান্ধব সরকার প্রতিষ্ঠিত হয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিনামূল্যে সার বিতরণ, কৃষক কার্ড ও হতদরিদ্রদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি সারা দেশে খাল খনন কার্যক্রমও শুরু হয়েছে।

তিনি ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমৃদ্ধ ও উন্নয়নশীল বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের কার্যকরী সভাপতি আব্দুল মন্নান, সহসভাপতি কামরুল হাসান, অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান। এ সময় ঢাকা ওয়াসা সিবিএর কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোড়ালির চোটে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন ফেরান তোরেস

1

স্বনির্ভর বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার -পানিসম্পদ মন্ত্রী

2

বাংলাদেশের পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

3

গ্যাস-বিদ্যুৎ সরবরাহ বাড়ায় শিল্পে উৎপাদন স্বাভাবিক

4

ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার ভূমি অফিসের সার্ভেয়ার কারাগারে

5

বেনাপোল বন্দরে দুর্ঘটনায় নিহত-আহত দুই শ্রমিকের পরিবারের পাশে

6

প্রযুক্তি নয় দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল ল

7

পৃথিবীর ৯ প্রাকৃতিক সীমানার ৭টিই অতিক্রম, সতর্ক বিজ্ঞানীরা

8

সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে: স্বাস্থ

9

তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে ৪ আন্তর্জাতিক প্রতিষ্

10

পরমাণু বর্জ্য সংরক্ষণে সিঙ্গাপুরের সম্ভাবনা, বলছে গবেষণা

11

বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগে আগ্রহী জাপান, ২ লাখ কর্মস

12

বিশ্বকাপ পথে মেসি-রোনালদো দ্বৈরথের সম্ভাবনা

13

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

14

গুমের শিকারদের ন্যায়বিচার ও পুনর্বাসন নিশ্চিতের দাবি রিজভীর

15

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

16

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায় বিএ

17

বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে: প্

18

প্রধানমন্ত্রীর দেওয়া নতুন বাড়িতে উঠলেন গোলাপি বেগম

19

জাতিসংঘে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে

20