অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণে উইনরক ইন্টারন্যাশনালকে রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশে কৃষি উন্নয়ন, নিরাপদ অভিবাসন, মানবপাচার প্রতিরোধ ও জলবায়ু সহনশীলতাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে কার্যক্রম আরও সম্প্রসারণে উইনরক ইন্টারন্যাশনালকে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ দুপুরে বঙ্গভবনে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাকসোদা মাকসুদি রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা, কৃষিপণ্য বিপণনের সুযোগ ও মানসম্মত শিক্ষা পৌঁছে দিতে উইনরক ইন্টারন্যাশনালকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

একই সঙ্গে শিক্ষা, কৃষিসহ অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন খাতে সংস্থাটির চলমান কার্যক্রম অব্যাহত রাখা এবং বাংলাদেশে এর কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, শিক্ষা, কৃষি, জলবায়ু সহনশীলতা ও অভিবাসী কর্মীদের সুরক্ষাসহ দেশের বিভিন্ন উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে সরকারি-বেসরকারি অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাকসোদা মাকসুদি বাংলাদেশে সংস্থাটির চলমান বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। এ সময় রাষ্ট্রপতি সংস্থাটির উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

উল্লেখ্য, উইনরক ইন্টারন্যাশনাল ১৯৮০-এর দশক থেকে বাংলাদেশে কৃষি উন্নয়ন, জীবিকায়ন, জলবায়ু সহনশীলতা ও মানবপাচার প্রতিরোধে কাজ করে আসছে।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, রাষ্ট্রপতির প্রেস সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: ম

1

সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

2

তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে ৪ আন্তর্জাতিক প্রতিষ্

3

সৌর বিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা স

4

শেরেবাংলা নগরে নতুন সচিবালয় নির্মাণের অনুমোদন দিল মন্ত্রিসভা

5

বর্ণিল আয়োজনে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বৈশাখী মে

6

ইউনিয়ন পর্যায়ে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার করবে সরকার: স্বাস্থ্

7

টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা

8

মুখস্থ নির্ভরতার পরিবর্তে বিসিএসে দক্ষতাভিত্তিক পদ্ধতির পরিক

9

স্বৈরাচারের ফেরার পথ তৈরি করা শহীদদের সঙ্গে গাদ্দারি: প্রধান

10

জলবায়ু সহনশীলতা ও গ্রামীণ জীবিকা জোরদারে ১১২ মিলিয়ন ডলারের প

11

মধ্যপ্রাচ্য সংকটে বিমান চলাচলে ধাক্কা

12

দেশেই বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

13

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধান

14

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ, চিকিৎসকে

15

ড্র করেও সেমিতে আর্সেনাল

16

ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ

17

সর্বোচ্চ নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন: স্ব

18

পীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, সম্মাননা পেলেন সফল যুব উদ্যোক

19

মোসাদ্দেককে নিয়ে আশাবাদী মিরাজ, দলে দেখছেন বাড়তি ভারসাম্য

20