অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

পলাতকদের সাংগঠনিক তৎপরতার সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ করে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট যারা পালিয়ে গেছে, তাদের সংগঠনের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই। বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে তারা কিছু অপকর্মের চেষ্টা করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট যারা পালিয়ে গেছে, তাদের সংগঠন ১৭ বছরের অপকর্মের কারণে নিষিদ্ধ হয়েছে। তাদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই। তবে বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে কিছু অপকর্মের চেষ্টা হতে পারে। এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিরোধী দলগুলোর কর্মসূচি প্রসঙ্গেও কথা বলেন পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, বিএনপি এখন সরকারি দল এবং ছয় মাসে সব কাজ করা সম্ভব নয়। এ অবস্থায় বিরোধী দল কথায় কথায় মিছিল, মিটিং, লংমার্চ ও রোডমার্চ করলে সেটি কতটা মানানসই, তা তাদের চিন্তা করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। এ ছাড়া চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন, মহিলা দল নেতা ছকিনা বেগম, তাজনেহার বেগম, নাজমুন নাহার ও রাবেয়া বেগমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোটাস লাইটে বদলে গেছে বরিশালের চৌমাথা লেকের রাতের দৃশ্য

1

রেলওয়ের আয় বাড়াতে মালবাহী ক্যারেজ বৃদ্ধির সুপারিশ স্থায়ী কমি

2

১৯৯৩ সালে জাতিসংঘে গণতন্ত্র ও পানির অধিকার তুলে ধরেন খালেদা

3

স্বনির্ভর বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার -পানিসম্পদ মন্ত্রী

4

প্রতিরোধভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা গড়ছে বাংলাদেশ: ডা. জু

5

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা ম

6

টম ক্রুজের পর বেতো মন্টেনেগ্রোর সঙ্গে আনা দে আরমাসের প্রেমের

7

বিএনপি নেতা সালাহউদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

8

বিশ্বকাপের বাঁশি বাজাতে রেফারিদের কঠিন অগ্নিপরীক্ষা

9

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

10

মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরো

11

বিদ্যুৎ খাতের প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনের এক্সিম ব্যাংক

12

কুষ্টিয়ায় তিন দিনব্যাপী লালন উৎসবের উদ্বোধন

13

কৃষিকে লাভজনক করতে হবে: রাষ্ট্রপতি

14

বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান

15

পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

16

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবে আনুষ্ঠানিক জবাব যুক্তরাষ্ট্রের

17

কানাডার সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের হ্যাকিং চেষ্টা

18

এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সর

19

৪৫তম বিসিএসের ৪৬ সহকারী কমিশনারকে বিভিন্ন কাস্টমস দপ্তরে পদা

20